Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জেলায় রাস্তার হাল ফেরাতে উদ্যোগের নির্দেশ নবান্নের

জেলায় রাস্তার হাল ফেরাতে উদ্যোগের নির্দেশ নবান্নের
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জেলাগুলিতে রাস্তাঘাটের হাল ফেরাতে ও  দুর্ঘটনা কমানোর জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার নির্দেশ দিল নবান্ন। এছাড়া আবাস প্রকল্প নিয়ে বিভিন্ন জেলা থেকে যে সব অভিযোগ আসছে সেগুলি জেলা স্তরেই নিষ্পত্তি করতে বলা হয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম থেকে বেশি অভিযোগ আসছে। মুখ্যসচিব মনোজ পন্থ মঙ্গলবার নবান্ন থেকে ভিডিও কনাফারেন্সের মাধ্যমে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন। ডিসেম্বর থেকে আবাস প্রকল্পে সুবিধা প্রাপকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। রাস্তাঘাটের হাল, দুর্ঘটনা কমানো প্রভৃতি নিয়ে বৈঠক ডাকা হলেও এদিন আবাস প্রকল্পের প্রসঙ্গ ওঠে। পণ্যবাহী লরির ওভারলোডিংয়ের জন্য জেলায় রাস্তাঘাট ভেঙে যাচ্ছে বলে বৈঠকে জানানো হয়। রাজ্য সড়কের পাশাপাশি গ্রামীণ রাস্তা লরিগুলি ব্যবহার করে। ফলে সেই রাস্তারও ক্ষতি হচ্ছে। বেআইনিভাবে বালি, পাথর নিয়ে যাওয়া ওভারলোডিংয়ের অন্যতম কারণ। এগুলি বন্ধ করতে বলা হয়েছে। রাস্তার যে সব জায়গা দুর্ঘটনা প্রবণ সেগুলিকে চিহ্নিত করে দুর্ঘটনা নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন।
Advertisement
সম্পর্কিত সংবাদ