Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জাল জন্ম শংসাপত্র, ধৃত মেমারির যুবক

জাল জন্ম শংসাপত্র, ধৃত মেমারির যুবক
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: পাসপোর্টের আবেদনে জাল জন্ম শংসাপত্র দেওয়ায় এক যুবককে গ্রেপ্তার করেছে মেমারি থানার পুলিস। ধৃতের নাম শেখ সাজাহান। মেমারি থানার বামুনিয়ায় তার বাড়ি। বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়। জাল শংসাপত্র দেওয়ার কথা ধৃত স্বীকার করেছে বলে পুলিসের দাবি। ধৃতকে এদিন বর্ধমান সিজেএম আদালতে তোলা হলে চারদিন পুলিস হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।পুলিস জানিয়েছে, কিছুদিন আগে পাশপোর্ট পেতে আবেদন করে সাজাহান। তার জমা দেওয়া নথিপত্র পরীক্ষা করার জন্য জেলা গোয়েন্দা দপ্তরে পাঠানো হয়। তাকে নথিপত্র নিয়ে বর্ধমানে গোয়েন্দা দপ্তরের অফিসে আসতে বলা হয়। সেইমতো সে আসে। তার জন্ম কাটোয়া হাসপাতালে বলে শংসাপত্রে উল্লেখ রয়েছে। বিষয়টি খতিয়ে দেখার জন্য জন্ম শংসাপত্র কাটোয়া গোয়েন্দা দপ্তরে পাঠানো হয়। কাটোয়া গোয়েন্দা দপ্তর থেকে পুরসভার চেয়ারম্যানের কাছে বিষয়টি জানতে চাওয়া হয়। কিন্তু ওই শংসাপত্র পুরসভা থেকে দেওয়া হয়নি বলে জানিয়ে দেওয়া হয়। এরপরই মেমারি থানায় অভিযোগ দায়ের করেন জেলা গোয়েন্দা দপ্তরের এক অফিসার। তার ভিত্তিতে জাল নথিপত্র তৈরি করে প্রতারণার ধারায় মামলা রুজু করেছে থানা।
Advertisement
সম্পর্কিত সংবাদ