সংবাদদাতা, আলিপুরদুয়ার: বুধবার রাতে প্যারেড গ্রাউন্ডে আলিপুরদুয়ার জেলা বইমেলায় দু’টি প্রকাশনা সংস্থার স্টল থেকে বই চুরি হয়েছে। চুরি যাওয়ায় প্রকাশনা সংস্থা দু’টির মধ্যে একটি কলকাতার, অন্যটি আলিপুরদুয়ার শহরের। দু’টি প্রকাশনা সংস্থা মিলিয়ে ১১-১২ হাজার টাকার বই চুরি হয়েছে। যদিও প্রকাশনা সংস্থা দু’টি বই চুরি নিয়ে পুলিসের কাছে কোনও লিখিত অভিযোগ বৃহস্পতিবার পর্যন্ত দায়ের করেনি। তবে বইমেলা কমিটিকে লিখিতভাবে চুরির কথা জানিয়েছে।
Advertisement
এভাবে বইমেলার স্টল থেকে বই চুরির ঘটনায় ক্ষুব্ধ প্রকাশন সংস্থাগুলি। রাতে বইমেলা প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানোর দাবি উঠেছে। বইমেলা কমিটির পরিসংখ্যান অনুসারে বুধবার পর্যন্ত বইমেলায় ১১ লক্ষ টাকার বই বিক্রি হয়েছে।
আলিপুরদুয়ার জেলা বইমেলা কমিটির যুগ্ম সম্পাদক ভাস্কর মজুমদার বলেন, বুধবার রাতে দু’টি স্টলে ১১-১২ হাজার টাকার মতো বই চুরি হয়েছে। বই চুরি যাওয়া প্রকাশন সংস্থার অভিযোগ পেয়েছি। চুরির ঘটনাটি জেলা গ্রন্থাগারিককে জানানো হয়েছে। আমরা এ ঘটনায় লজ্জিত। রাতে বইমেলা প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধির বিষয়টি দেখা হচ্ছে। নিরাপত্তা কর্মীর সংখ্যা বাড়ানো হচ্ছে।