নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: জিসিপিএ’র (দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন) অবরোধে ৫.৬১ কোটি টাকার ক্ষতি হয়েছে। সেই ক্ষতি আদায়ে জিসিপিএ নেতৃত্বকে নোটিস পাঠালো রেল। শনিবার এমনটাই জানিয়েছেন এন এফ রেলের সিপিআরও কপিঞ্জলকিশোর শর্মা।
Advertisement
গত ১১ ডিসেম্বর অসম-বাংলা সীমান্তে রেল অবরোধ করেছিল দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। সেই ঘটনায় বেশকিছু ট্রেন বাতিল করতে হয়েছিল উত্তর-পূর্ব সীমান্ত রেলকে। পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেনকে ঘুরিয়ে চালাতে হয়েছিল। পৃথক রাজ্যের দাবিতে গ্রেটারের আন্দোলনে বহু রেলযাত্রী সমস্যায় পড়েছিলেন। সিপিআরও বলেন, রেলের পরিষেবায় ব্যাঘাত সৃষ্টির জন্য আন্দোলনকারীদের আইনি নোটিস দেওয়া হয়েছে। পাঁচ হাজারের বেশি আন্দোলনকারী ছিলেন। এই অবরোধের কারণে পাঁচ কোটি ৬১ লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হতে হয়েছে রেলকে। অবরোধের ফলে আর্থিক ক্ষতি ঘটার জন্য রেলের পক্ষ থেকে ওই দিনের আন্দোলনে নেতৃত্বপ্রদানকারী কয়েকজন জিসিপিএ নেতাকে আলিপুরদুয়ারের সিজেএমের মাধ্যমে ক্ষতিপূরণের নোটিস দেওয়া হয়। উপযুক্ত সময়ে ক্ষতিপূরণের জন্য আইন অনুযায়ী ব্যবস্থা করা হবে।
যদিও গ্রেটার নেতা বংশীবদন বর্মন দাবি করেছেন, তিনি ওই ঘটনার পর রেলের ডাকা বৈঠকে জবানবন্দি দিতে গিয়েছিলেন। তবে অন্য কোনও চিঠি তিনি এখনও পাননি।
রেলের আলিপুরদুয়ারের সিনিয়র ডিসিএম অভয় শনপ বলেন, জোড়াইতে রেল অবরোধের কয়েক কোটি ক্ষতি হয়েছে। তা উদ্ধার করার প্রক্রিয়া শুরু করা হচ্ছে। রেল পুলিসও কেস করছে। আলিপুরদুয়ারের ডিআরএম অমরজিৎ গৌতম বলেন, যা ক্ষতি হয়েছে তা এফআইআরে উল্লেখ করা হবে।