Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ঝাড়খণ্ড থেকে বালি পাচার মুর্শিদাবাদে, ৩টি ডাম্পার আটক

ঝাড়খণ্ড থেকে বালি পাচার মুর্শিদাবাদে, ৩টি ডাম্পার আটক
  • ৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, সিউড়ি: ঝাড়খণ্ডের নদীর বালিঘাট থেকেও বীরভূম-মুর্শিদাবাদে বালি পাচারের হদিশ পেল পুলিস। সোমবার গভীর রাতে অভিযান চালায় পুলিস। মহম্মদবাজার-সাঁইথিয়া রাস্তায় দু’টি ওভারলোডেড বালির ডাম্পার আটক করা হয়। পুলিস জানিয়েছে, একটি ডাম্পার লাটাপুকুরের বালিঘাট থেকে বেআইনিভাবে বালি তুলে নিয়ে যাচ্ছিল। আর একটি ঝাড়খণ্ডের নদী থেকে বালি তুলে নিয়ে আসছিল। সেগুলি মুর্শিদাবাদের উদ্দেশে নিয়ে যাচ্ছিল। শেওড়াকুড়ি মোড়ের কাছে পাণ্ডবেশ্বরের অজয়ের ঘাট থেকে আরও একটি বালিবোঝাই ওভারলোডেড লরি আটক করে পুলিস। প্রতিটি গাড়িই আটক করে জরিমানা করা হয়। জেলা পুলিসের ডিএসপি(ডিইবি) স্বপনকুমার চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশের আগে থেকেই অভিযান চলছে। তিনটি বেআইনি বালিবোঝাই গাড়ি আটক করা হয়েছে। তাদের জরিমানাও করা হয়েছে। জেলাশাসক বিধান রায় বলেন, বেআইনি বালি পাচার নিয়ে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগামী দিনেও কোনওভাবেই বেআইনি বালি পাচার রেয়াত করা হবে না।
Advertisement
সম্পর্কিত সংবাদ