Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ঝাড়গ্রামে নতুন ভোটার ১৭ হাজার ৩৮৫ জন

ঝাড়গ্রামে নতুন ভোটার ১৭ হাজার ৩৮৫ জন
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রাম জেলায় নতুন ভোটার হলেন ১৭ হাজার ৩৮৫ জন। সদ্য আঠারো বছরের পা দেওয়া যুবক ও যুবতীরা নতুন ফর্ম সিক্স ফিলআপ করেছিলেন। তাঁদের নাম নতুন ভোটার তালিকায় যুক্ত হয়েছে। ঝাড়গ্রাম জেলার মধ্যে সবচেয়ে বেশি ৪৫৫৮জন নতুন ভোটার হয়েছেন নয়াগ্রাম বিধানসভায়। তারপর রয়েছে গোপীবল্লভপুর বিধানসভায় ৪৪৭১ জন, বিনপুর বিধানসভায় ৪৩৯২ জন এবং সবচেয়ে কম নতুন ভোটার যুক্ত হয়েছেন ঝাড়গ্রাম বিধানসভায় ৩৯৬৪জন। এছাড়াও মৃত বা অন্যত্র বসবাসের জন্য স্থান পরিবর্তনের জন্য জেলায় মোট ১১ হাজার ৪৩ জনের নাম বাদ দেওয়া হয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ