Bartaman Logo
১ জুলাই, ২০২৬

এখানেও ঝালমুড়ি? বাংলার ভোট প্রসঙ্গ টেনেই প্রধানমন্ত্রীর ভাষণ নেদারল্যান্ডসে

‘এখানেও কি ঝালমুড়ি পৌঁছে গিয়েছে?’  নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে প্রবাসী ভারতীয়দের এক সভায় প্রশ্ন করলেন নরেন্দ্র মোদি। সদ্যসমাপ্ত পাঁচ রাজ্যের ভোটের কথা একসঙ্গে উচ্চারিত হলেও প্রধানমন্ত্রী যে বঙ্গবিজয়ের কথা ভুলতে পারছেন না, তার প্রমাণ হল শনিবার।

এখানেও ঝালমুড়ি? বাংলার ভোট প্রসঙ্গ টেনেই প্রধানমন্ত্রীর ভাষণ নেদারল্যান্ডসে
  • ১৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘এখানেও কি ঝালমুড়ি পৌঁছে গিয়েছে?’  নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে প্রবাসী ভারতীয়দের এক সভায় প্রশ্ন করলেন নরেন্দ্র মোদি। সদ্যসমাপ্ত পাঁচ রাজ্যের ভোটের কথা একসঙ্গে উচ্চারিত হলেও প্রধানমন্ত্রী যে বঙ্গবিজয়ের কথা ভুলতে পারছেন না, তার প্রমাণ হল শনিবার। নেদারল্যান্ডসে পর্যন্ত ঝাড়গ্রামের ঝালমুড়ি প্রসঙ্গ উত্থাপন করায়।

Advertisement

সপ্তাহব্যাপী বিদেশ সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী এসে উপস্থিত হয়েছেন ডাচদের দেশে। নেদারল্যান্ডসের সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক একগুচ্ছ সমঝোতা চুক্তি ও বৈঠকের পাশাপাশি প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করেন তিনি। সেই সম্মেলনে ভাষণ দেওয়ার সময়ই সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের প্রসঙ্গ উত্থাপিত হয়। মোদি উল্লেখ করেন, ভারতের গণতন্ত্র দুনিয়ার কাছে একটি দৃষ্টান্ত স্বরূপ। ২০২৪ সালের লোকসভা ভোটে ভারতে ৬৪ কোটির বেশি মানুষ ভোট দিয়েছে। যা সমগ্র ইওরোপীয় ইউনিয়নের জনসংখ্যার থেকেও বেশি। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনগুলিতে যেভাবে  ৮০ থেকে ৯০ শতাংশ ভোট পড়েছে, সেটি গণতন্ত্রের জন্য অত্যন্ত ইতিবাচক। ভোটদানে নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। পাঁচ রাজ্যের প্রসঙ্গ উত্থাপিত হওয়ার সঙ্গে সঙ্গে দ্য হেগ শহরের প্রেক্ষাগৃহে উপস্থিত প্রবাসী ভারতীয়রা উল্লাসে ফেটে পড়ে। আর তখনই হাসতে হাসতে মোদি প্রশ্ন ছুড়ে দেন, ‘এখানেও ঝালমুড়ি কি পৌঁছে গিয়েছে?’ 
নেদারল্যান্ডসের সঙ্গে এদিন সেমিকনডাকটর, গ্রিন এনার্জি এবং সমুদ্র বন্দর পরিকাঠামো সংক্রান্ত তিনটি চুক্তিতে স্বাক্ষর করেছেন মোদি। প্রায় ২৮০০ কোটি ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য নিশ্চিত করা হয়েছে এই সফরে।  আমেরিকার সঙ্গে ‘ট্রেড ডিলে’র পাশাপাশি ভারত এখন অনেক বেশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য সম্পর্ক গড়ে তুলছে ঝাঁপিয়েছে। মুক্ত বাণিজ্য চুক্তি ইউরোপের সঙ্গেও হচ্ছে। সাতদিনের এই সফরে মোদির পরবর্তী গন্তব্য সুইডেন, নরওয়ে এবং ইতালি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ