সেচুয়ান চিকেন স্লাইডার
সেচুয়ান চিকেন স্লাইডার
উপকরণ: চিকেন বোনলেস ২৫০ গ্রাম, সানরাইজের সেচুয়ান মশলা গুঁড়ো ১ চামচ, সয়া স্যস ১ চামচ, টম্যাটো কেচাপ ১ চামচ, ভিনিগার ১ চা চামচ, কুচি করা রসুন ১ চামচ, পাতলা করে কাটা পেঁয়াজ ১টা, চিনি বা মধু ১ চা চামচ (ঝালটা ব্যালান্স করতে), নুন স্বাদমতো, তেল ১ চামচ।
বানের জন্য: ছোট ছোট স্লাইডার বান, সামান্য মাখন, লেটুস পাতা সাজানোর জন্য।
প্রণালী: প্রথমে বোনলেস চিকেন সেদ্ধ করে কিমা করে নিন। একটি প্যানে তেল গরম করে তাতে রসুন ও পেঁয়াজ দিয়ে ভেজে নিন। যতক্ষণ না হালকা সোনালি হয় ভাজবেন। এবার তাতে সানরাইস সেচুয়ান মশলা গুঁড়ো, সানরাইস সেচুয়ান স্যস, সয়া স্যস, কেচাপ, ভিনিগার, চিনি ও সামান্য নুন দিয়ে ভালোভাবে নাড়ুন। এরপর সিদ্ধ চিকেন কিমা মিশিয়ে দিন এবং মাঝারি আঁচে ৫–৬ মিনিট নাড়তে থাকুন। যতক্ষণ না সমস্ত স্যস ভালোভাবে চিকেনের মধ্যে মিশে যায়। প্রয়োজনে ১-২ চামচ জল দিন। যাতে ফিলিংটা জুসি থাকে। এখন বানগুলো মাঝখান থেকে কেটে মাখন মাখিয়ে হালকা গরম করে নিন। প্রতিটি বানের নীচের অংশে একটি লেটুস পাতা পেতে তার উপর সেচুয়ান চিকেন ফিলিং রাখুন, তারপর বানটা বন্ধ করে দিন।
রাইস পেপার কোরিয়ান পেরি পেরি কর্ন ডগ
উপকরণ: সানরাইজ পেরি পেরি মশলা প্রয়োজন মতো, সাদা তেল শ্যালো ফ্রাইয়ের জন্য, মাঝারি আকারের চিকেন সসেজ কয়েকটা, রাইস পেপার কয়েকটা, মোজারেলা চিজ প্রয়োজন মতো, চিজ স্লাইস কয়েকটা, কর্নফ্লাওয়ার ২ চা চামচ, ময়দা ২ চা চামচ, ব্রেড ক্রাম্বস প্রয়োজন মতো, নুন সামান্য।
প্রণালী : চিকেন সসেজগুলো লম্বা করে কেটে রাখুন। মোজারেলা সসেজের আকারের কেটে নিন। একটা প্যানে অল্প তেল দিয়ে দিন। এবার একটা পাত্রে কর্নফ্লাওয়ার ও ময়দা জল ও নুন দিয়ে গুলে একটা ব্যাটার তৈরি করে রাখুন। একটা পাত্রে জল নিয়ে রাইস পেপার একটা করে ডুবিয়ে একটা পাত্রের উপর রাখুন। ওর মধ্যে চিজ স্লাইস একটা চিকেন সসেজ, একটা মোজারেলা চিজ স্লাইস দিয়ে উপর দিয়ে সানরাইজের পেরি পেরি পাউডার ছড়িয়ে দিন। এবার রাইস শিটটা মুড়িয়ে একটা পার্সেল তৈরি করে নিন। এবার কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বস লাগিয়ে প্যানে দিয়ে শ্যালো ফ্রাই করে নিন। টম্যাটো কেচাপ বা ইচ্ছে মতো ডিপ দিয়ে সাজিয়ে সার্ভ করুন।