সেপ্টেম্বর মাসের ‘ঝালে ঝোলে’ প্রতিযোগিতার বিজয়ী প্রতিমা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকছে তাঁর পাঠানো রেসিপি।
সেপ্টেম্বর মাসের ‘ঝালে ঝোলে’ প্রতিযোগিতার বিজয়ী প্রতিমা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকছে তাঁর পাঠানো রেসিপি।
লাউয়ের কোপ্তা কারি
উপকরণ: লাউ ৫০০ গ্রাম, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ চামচ, আদা বাটা ২ চামচ, বেসন ২ টেবিল চামচ, হলুদ গুঁড়ো ১ চামচ, লঙ্কা গুঁড়ো ২ চামচ, জিরে গুঁড়ো ১ চামচ, চাটমশলা ১ চামচ, সানরাইজ শাহি গরমমশলা ২ চামচ, বাদাম গুঁড়ো ১ চামচ, কিশমিশ ২ চামচ, টম্যাটো পিউরি ২ চামচ, কাজু চারমগজ বাটা ২ চামচ, নুন, মিষ্টি পরিমাণ মতো, গোটা গরমমশলা ১ চামচ, ক্রিম ২ চামচ। তেল ২ টেবিল চামচ।
প্রণালী: লাউয়ের খোসা ছাড়িয়ে তা কুরিয়ে নিন। এরপর লাউয়ে নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। লাউ থেকে জল বেরিয়ে এলে কোরানো লাউ চিপে একটা পাত্রের রাখুন। এরপর লাউয়ের মধ্যে বেসন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, চাটমশলা, সানরাইজ শাহি গরমমশলা গুঁড়ো, বাদাম কুচি, কিশমিশ, নুন মিষ্টি দিয়ে ভালো করে মেখে নিন।
এরপর মাখা থেকে কিছুটা করে নিয়ে কোপ্তার আকারে গড়ে ছাঁকা তেলে ভেজে রাখুন।
গ্রেভি বানানোর জন্য: কড়াতে তেল দিয়ে গরমমশলা ফোড়ন দিন। এরপর তার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাজু, চারমগজ বাটা, টম্যাটো কুচি, নুন, মিষ্টি দিয়ে ভালো করে কষুন। কষা হয়ে গেলে জল দিয়ে ঢাকা দিয়ে দিন। ফুটে ওঠার পর কোপ্তাগুলো দিয়ে একটু ফুটিয়ে সানরাইজ শাহি গরমমশলা যোগ করুন। কোপ্তাগুলো যেন ভেঙে না যায় খেয়াল রাখবেন। উপরে ক্রিম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।