Bartaman Logo
২৭ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

ঝালে ঝোলে

ঝালে ঝোলে রেসিপিতে এগ প্রন ফ্রায়েড রাইস ও সেচুয়ান চিকেনের সহজ প্রণালী শেয়ার করা হয়েছে। নতুন পদের স্বাদ নিতে বিস্তারিত পড়ুন।

ঝালে ঝোলে
  • ২৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

এগ প্রন ফ্রায়েড রাইস

Advertisement

উপকরণ: চাল ৩০০ গ্রাম, স্প্রিং অনিয়ন কুচি ৩ টেবিল চামচ, রশুন ৫-৬ কোয়া (কুচি করা), পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ,  ভাপানো গাজর কুচি অর্ধেক, ক্যাপসিকাম কুচি ৩ টেবিল চামচ, সাদা তেল ৩ টেবিল চামচ, সানরাইজ ফ্রায়েড রাইস মশলা ১ টেবিল চামচ, নুন পরিমাণ মতো, সয়া স্যস ১ টেবিল চামচ, অয়েস্টার স্যস ১ টেবিল চামচ, তিল তেল ১ টেবিল চামচ, ভিনিগার ১ চা চামচ, ডিম ২টো, ছোটো চিংড়ি মাছ ২০০ গ্রাম।

প্রণালী: কড়াইয়ে এক টেবিল চামচ সাদা তেল দিয়ে নুন সহ ডিম ঝুরো করে ভেজে তুলে রাখুন। সেই কড়াইতেই অল্প সাদা তেলে চিংড়ি মাছগুলো হালকা ভেজে তুলে নিন। চাল ধুয়ে এক ঘণ্টা ভিজিয়ে রাখুন। হাঁড়িতে জল ফুটলে চাল দিয়ে দিন। মোটামুটি ৯০ ভাগ রান্না হলে নামিয়ে নিন। বাড়তি জল ঝরিয়ে ভাত ঠান্ডা করে ফ্রিজে রেখে দিন আধ ঘণ্টা। এবার কড়াইতে এক টেবিল চামচ সাদা তেল গরম করে রশুন কুচি দিয়ে নাড়াচাড়া করে নিন। তারপর পেঁয়াজ কুচি যোগ করুন। একটু ভেজে, ভাপিয়ে রাখা গাজর দিয়ে দিন। কিছুক্ষণ নেড়ে ক্যাপসিকাম মেশান। নুন দিয়ে ৫-৬ মিনিট হাই ফ্লেমে রাঁধতে থাকুন। তারপর সানরাইজ ফ্রায়েড রাইস মশলা দিয়ে দিন। সবজি ও মশলা ভালো করে মিশলে ভাত যোগ করুন। তারপর সয়া স্যস, ভিনিগার, অয়েস্টার স্যস মিশিয়ে ফের ভালো করে নেড়ে নিন। এবার অল্প স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিন। ভাতের মধ্যে ভেজে রাখা ডিম ও চিংড়িও দিয়ে দিন। নামানোর আগে এক টেবিল চামচ তিল তেল ছড়িয়ে, একটু নেড়ে নিলেই তৈরি ফ্রায়েড রাইস।

সেচুয়ান চিকেন

উপকরণ: বোনলেস চিকেন ৩০০ গ্রাম, ম্যারিনেশনের জন্য: শুকনো লংকার গুঁড়ো ১ চা চামচ, রশুন বাটা ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, নুন  চা চামচ, গোলমরিচ গুঁড়ো  চা চামচ, সয়া স্যস ১ চা চামচ, ডিপ ফ্রাই করার জন্য সাদা তেল পরিমাণ মতো। গ্রেভির জন্য: রশুন ৭ কোয়া কুচিয়ে নেওয়া, রেড চিলি স্যস ১ চা চামচ, গ্রিন চিলি স্যস ১ চা চামচ, টম্যাটো স্যস ১ চা চামচ, সেচুয়ান স্যস ১ চা চামচ, সানরাইজ সেচুয়ান মশলা ১ টেবিল চামচ, স্প্রিং অনিয়ন ১ চা চামচ, তিল পরিমাণ মতো, হোয়াইট অয়েল ১ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, নুন স্বাদ অনুযায়ী, কর্নফ্লাওয়ার ১ চা চামচ।

প্রণালী: চিকেন ধুয়ে পরিষ্কার করে রাখুন। ম্যারিনেশনের সব উপকরণ চিকেনে ভালো করে মাখিয়ে এক ঘণ্টা রেখে দিন। তারপর গ্যাসে কড়াই বসিয়ে তাতে তেল গরম করে নিন। এরপর চিকেন ১০ থেকে ১৫ মিনিট মতো ভেজে তুলে নিতে হবে। এবার গ্রেভি বানানোর জন্য অন্য একটা কড়াই বসিয়ে তেল গরম করে নিন। রশুন লাল করে ভেজে নিন। তারপর কিছুটা স্প্রিং অনিয়ন দিয়ে একটু নেড়ে নিন। ওর মধ্যে একে একে রেড চিলি স্যস, গ্রিন চিলি স্যস, টম্যাটো স্যস, সেচুয়ান স্যস, সানরাইজ সেচুয়ান মাশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিন। স্বাদ অনুযায়ী নুন ও চিনি দিয়ে নেড়ে নিন। একটি পাত্রে অল্প জলে কর্নফ্লাওয়ার গুলে নিয়ে গ্রেভিতে দিয়ে দিন। তারপর ভেজে রাখা চিকেন দিয়ে দিন। উপর থেকে বাকি স্প্রিং অনিয়ন কুচি ও তিল ছড়িয়ে নামিয়ে নিন।

 

Advertisement
সম্পর্কিত সংবাদ