আগস্ট মাসের ‘ঝালে ঝোলে’ প্রতিযোগিতার বিজয়ী সুমিতা শূর। সঙ্গে থাকছে তাঁর পাঠানো রেসিপি।
আগস্ট মাসের ‘ঝালে ঝোলে’ প্রতিযোগিতার বিজয়ী সুমিতা শূর। সঙ্গে থাকছে তাঁর পাঠানো রেসিপি।
চাইনিজ ফ্রায়েড রাইস
উপকরণ : রান্না করা ভাত ২ কাপ, ডিম ২টি, পেঁয়াজ শাক ৪টি, সয়া স্যস ২চামচ, চিনি ১ চামচ, নুন, গোলমরিচ আন্দাজ মতো, সাদা তেল ৩ চামচ, সানরাইস ফ্রায়েড রাইস মশলা ১ প্যাকেট।
প্রণালী: কড়ায় তেল গরম করে তাতে পেঁয়াজশাক ভেজে নিন। ডিমের অমলেট করে কেটে নিন। এবার প্যানে তেল গরম করে তাতে ভাত, পেঁয়াজ শাক ও কুচি করা অমলেট দিয়ে নাড়ুন। সানরাইজ ফ্রায়েড রাইস মশলা মিশিয়ে নেড়ে নিন। গরম গরম পরিবেশন করুন।
সেচুয়ান প্রন
উপকরণ : চিংড়ি খোসা পরিষ্কার করে ধোয়া ২০০ গ্রাম, সানরাইজ সেচুয়ান মশলা ২ চামচ, পেঁয়াজ ২টি কুচি করে কাটা, পেঁয়াজশাক কুচি ২ কাপ, রসুন কুচি ২ চামচ, আদা কুচি
২ টেবিল চামচ, সাদা তেল ৩ চামচ, সয়া স্যস ২ চামচ।
প্রণালী : কড়ায় তেল গরম করে পেঁয়াজ, পেঁয়াজ শাক, আদা রসুন কুচি নেড়ে নিন। তাতে চিংড়ি দিন। অল্প নেড়ে তাতে সানরাইজ সেচুয়ান মশালা মেশান। সয়া স্যস দিয়ে রাঁধুন। সবটা মিশে গেলে নামিয়ে পরিবেশন করুন।