Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জগদ্ধাত্রী পুজো ঘিরে উন্মাদনা ধাত্রীগ্রামে

জগদ্ধাত্রী পুজো ঘিরে উন্মাদনা ধাত্রীগ্রামে
  • ৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালনা: দেবী জগদ্ধাত্রী থেকেই কালনা থানার ধাত্রীগ্রামের নামকরণ। সেই ধাত্রীগ্রামে জগদ্ধাত্রী পুজোয় মেতে উঠলেন স্থানীয় বাসিন্দারা। ধাত্রীগ্রাম ফুটবল মাঠে ‘আমরা ক’জন’-এর পরিচালনায় সর্বজনীন জগদ্ধাত্রী কমিটি পুজো করছে। সুদৃশ্য মণ্ডপসজ্জার মাধ্যমে মাতৃশক্তি থিম ফুটিয়ে তোলা হয়েছে। জগদ্ধাত্রী ছাড়া আরও দেবীরা মণ্ডপে স্থান পেয়েছেন। বাঁশ, মাটির প্রদীপ, হাঁড়ি, মাদুর দিয়ে মণ্ডপ গড়া হয়েছে। ভিতরে রঙিন আলোর পরিবেশ ও সুদৃশ্য প্রতিমা সবাইকে মুগ্ধ করবে। বিশাল ফুটবল মাঠজুড়ে মেলা বসেছে। বৃহস্পতিবার রাতে পুজোর উদ্বোধন হয়। শুক্রবার রীতি মেনে আড়ম্বরের সঙ্গে সপ্তমী পুজো হয়েছে। এবার এই কমিটির জগদ্ধাত্রীপুজোর ১৯তম বর্ষ।
Advertisement
পুজো কমিটির সম্পাদক শান্তনু নাথ বলেন, জগদ্ধাত্রী ধাত্রীগ্রামবাসীর আরাধ্যাদেবী। শারদোৎসবের মতো জগদ্ধাত্রীপুজোয় এলাকার মানুষের মধ্যে আলাদা উন্মাদনা থাকে। পুজোর কয়েকদিন মণ্ডপের সামনে জনারণ্য দেখা যায়।
সম্পর্কিত সংবাদ