Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

হরিদেবপুরের আবাসনে ১০ লক্ষ টাকার গয়না চুরি, ধৃত ১

হরিদেবপুর থানা এলাকার মতিলাল গুপ্ত রোডের একটি আবাসনে দুঃসাহসিক চুরি হল। ফাঁকা ফ্ল্যাটের তালা ভেঙে ১০ লক্ষ টাকার গয়না ও ৮০ হাজার টাকা নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা।

হরিদেবপুরের আবাসনে ১০ লক্ষ টাকার গয়না চুরি, ধৃত ১
  • ১১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হরিদেবপুর থানা এলাকার মতিলাল গুপ্ত রোডের একটি আবাসনে দুঃসাহসিক চুরি হল। ফাঁকা ফ্ল্যাটের তালা ভেঙে ১০ লক্ষ টাকার গয়না ও ৮০ হাজার টাকা নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। এরপর বাড়ির মালকিন রীতা সিং রায় হরিদেবপুর থানার দ্বারস্থ হন। তদন্তভার নেয় লালবাজারের গোয়েন্দা বিভাগের বার্গলারি দমন শাখা। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দক্ষিণ ২৪ পরগনার বজবজ থানা এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা। ধৃতের নাম চন্দন মণ্ডল (২৯) ওরফে রাজ। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ