Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

ধনতেরসে দুর্গাপুর শিল্পাঞ্চলে নজর থাকবে গয়নার শো-রুমে

না ভারী কোনও নেকলেস, কানপাশা নয়। একেবারে হাল্কা ফাইন জুয়েলারিতে মন মজেছে জেনজি-র। ফলেলাফিয়ে বাড়ছে ১৪ও ১৮ ক্যারেটের সোনার গয়নার চাহিদা।

ধনতেরসে দুর্গাপুর শিল্পাঞ্চলে নজর থাকবে গয়নার শো-রুমে
  • ১৮ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সুমন তেওয়ারি , আসানসোল:

Advertisement

না ভারী কোনও নেকলেস, কানপাশা নয়। একেবারে হাল্কা ফাইন জুয়েলারিতে মন মজেছে জেনজি-র। ফলেলাফিয়ে বাড়ছে ১৪ও ১৮ ক্যারেটের সোনার গয়নার চাহিদা। অত্যন্ত হালকা ওজনের এসব হলুদ ধাতু কিনতে কার্যত হামলে পড়ছেন তরুণী, যুবতীরা। যা ধনতেরাসের আগে স্বর্ণ ব্যবসায়ীদের মুখের হাসি চওড়া করেছে। দুর্গাপুর শিল্পাঞ্চলেও বাড়ছে এই ট্রেন্ডের গয়নার কদর। 
ফাইন জুয়েলারির একাধিক সোশ্যাল সাইটও রয়েছে।সেখান থেকে অনলাইনে আজকের জেন জি-রা সব গয়না পছন্দ করেন। শিল্পাঞ্চলেও এসব গয়নার বিপুল চাহিদা দেখে একের পর এক বড় স্বর্ণ বিপণিসংস্থা তাঁদের নয়া শো-রুম খুলছে। জেনজি-র পাশাপাশি উপহার দেওয়ার জন্য ফাইন জুয়েলারির এসব গয়না ক্রমেই একটু বয়স্ক ক্রেতাদেরও মন হরণ করছে।ছয় থেকে সাত হাজার টাকার মধ্যেও সোনার গয়না পেয়ে যাচ্ছেন তাঁরা। শিল্পাঞ্চলের বাজার মাতাচ্ছে এই ফাইন জুয়েলারি। 
দুর্গাপুরের এক ফাইন জুয়েলারি শপের ম্যানেজার তৃষিতা চক্রবর্তী বলেন,যেসব চাকুরীরতা মহিলারাপ্রতিদিনের ব্যবহারের জন্য সোনা পছন্দ করেন। তাঁদের এই ধরণের গয়না খুবই পছন্দ। অত্যন্ত হালকা ওজনের এসব গয়না। অন্যদিকে দামও কম অথচ দেখতে মানানসই। স্বাভাবিকভাবেই বাজারে বাড়ছে এসব গয়নারচাহিদা।অনেকেইউপহার দেওয়ার জন্য এগুলি কিনে নিয়ে যাচ্ছেন। 
জেনজি বা অতি আধুনিক প্রজন্ম অনেক ক্ষেত্রেই আজকের বিশ্বকেদিশা দেখাচ্ছে। সেটা রাজনৈতিক আন্দোলন হতে পারেকিংবা নতুন ট্রেন্ড চালুর ক্ষেত্র।তরুণ প্রজন্মের হাত ধরেই বাড়বাড়ন্ত হচ্ছে এই ফাইন জুয়েলারির। জানা গিয়েছে,ফাইন জুয়েলারি মূলত ১৪ বা ১৮ ক্যারেটের সোনা দিয়ে তৈরি হয়। ফলে২২ বা ২৪ ক্যারেটের সোনা থেকে এর দাম অনেকটাই কম। হাল্কার উপর হরেক ডিজাইন করা যায়। কম দামে সোনা গড়ার ক্ষেত্রে এর জুড়ি মেলা ভার। এই সুযোগটাকেই কাজে লাগাচ্ছে নতুন জেনারেশন। তাছাড়া বাঙালিদের মধ্যে নিকট আত্মীয়ের অনুষ্ঠান বাড়িতে সোনা দেওয়ার একটা রেওয়াজ আছে। ২২ ও ২৪ ক্যারেট সোনার যা দাম,তা অনেকের কাছেইনাগালের বাইরে চলে গিয়েছে। ফলে সোনার গয়না উপহার দেওয়া কষ্টসাধ্য হয়ে গিয়েছে। কিন্তুদিশা দেখাচ্ছে এই ফাইন জুয়েলারি।এক্ষেত্রে স্বল্প বাজেটেও প্রিয়জনকে সোনার গয়না উপহার দিতে পারেন । 
অনলাইনের গণ্ডিটপকেএবার আসানসোল-দুর্গাপুর-রানিগঞ্জে এই ধরনের গয়নার শো-রুম খুলছে। নতুন প্রজন্মের পাশাপাশি সাধারণ মানুষও গয়না কিনতে এই শো-রুমগুলিতে ভিড় জমাচ্ছেন। আসন্ন ধনতেরসের দিনে এর মার্কেট যে আকাশচুম্বী হবে তা বলার অপেক্ষা রাখে না।
কলেজ ছাত্রী তিতলি রায়,ঋতুজাবসুরা বলেন,এখন আর ভারী সোনার গয়নারট্রেন্ডনেই। তাই ফাইন জুয়েলারিই ব্যবহার করি।

Advertisement
সম্পর্কিত সংবাদ