Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জয়রামবাটী কামারপুকুর উন্নয়ন বোর্ড গঠন, ৩৪০৪ জন নার্স নিয়োগে ছাড়পত্র মন্ত্রিসভার

সদ্য উন্নীত ১১টি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৩,৪০৪টি নার্সের পদ তৈরি ও পূরণের ছাড়পত্র দিল রাজ্য মন্ত্রিসভা। এছাড়া মৎস্য, অর্থ, নারী ও শিশু কল্যাণ দপ্তরে কয়েকজন অফিসার নিয়োগ করা হবে।

জয়রামবাটী কামারপুকুর উন্নয়ন বোর্ড গঠন,  ৩৪০৪ জন নার্স নিয়োগে ছাড়পত্র মন্ত্রিসভার
  • ৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সদ্য উন্নীত ১১টি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৩,৪০৪টি নার্সের পদ তৈরি ও পূরণের ছাড়পত্র দিল রাজ্য মন্ত্রিসভা। এছাড়া মৎস্য, অর্থ, নারী ও শিশু কল্যাণ দপ্তরে কয়েকজন অফিসার নিয়োগ করা হবে। রাজবংশী এবং কামতাপুরি মিডিয়াম স্কুলেও ১০ জনকে নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে। দুটি অস্থায়ী ওএসডি (সিনিয়র লেভেল) পদ সৃষ্টি করা হয়েছে রাজভবনের জন্য। অন্যদিকে, জয়রামবাটী কামারপুকুর উন্নয়ন বোর্ড গঠন করারও অনুমোদন দিল মন্ত্রিসভা। আবার, আইএএস এবং কেন্দ্রীয় সিভিল সার্ভিস অফিসারদের মতোই এবার ৪০ বছর বা তদূর্ধ্ব ডব্লুবিসিএস (এগজিকিউটিভ) ক্যাডারে কর্মরত এবং ডব্লুবিপিএস অফিসারদের জন্য বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা চালু করার ছাড়পত্র দেওয়া হয়েছে। পুর ও নগরোন্নয়ন দপ্তরের অধীন সংস্থাগুলির মালিকানাধীন কিছু নন রেসিডেন্সিয়াল প্লট বিভিন্ন শিল্প ইউনিটকে তাদের কর্মচারীদের বাসস্থানের জন্য লিজ দেওয়া হয়েছিল। সেগুলিকে আবাসন প্রকল্পে রূপান্তর বাবদ সরকারি ফি আদায়ের একটি নীতি তৈরি করা হবে। মন্ত্রিসভা এদিন তারও ছাড়পত্র দিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ