Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

ঐতিহ্যে জয়া

সারি সারি শাড়ি। জয়া আহসানের আলমারির বৈশিষ্ট্য এটাই। কোনো তাকে সাজানো রয়েছে নায়িকার দিদিমার শাড়ি। কোনোটা মায়ের। কোনোটা উপহার পাওয়া জন্মদিনে। কোনো শাড়িতে লেগে আছে প্রিয় মানুষের স্পর্শ।

ঐতিহ্যে জয়া
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

স্বরলিপি ভট্টাচার্য: সারি সারি শাড়ি। জয়া আহসানের আলমারির বৈশিষ্ট্য এটাই। কোনো তাকে সাজানো রয়েছে নায়িকার দিদিমার শাড়ি। কোনোটা মায়ের। কোনোটা উপহার পাওয়া জন্মদিনে। কোনো শাড়িতে লেগে আছে প্রিয় মানুষের স্পর্শ।  কোনোটা বা নিজের উপার্জনে কেনা প্রথম শাড়ি। সবই তাঁর কাছে স্পেশাল। চতুষ্পর্ণীর ফ্যাশন শ্যুটে তাই জয়া বেছে নিয়েছিলেন তাঁর পছন্দের দু’টি শাড়ি। এই সাজেই তিনি যেন ফিরে যান মাটির কাছে। শুরু হয় তাঁর এক অন্য যাপন। লাল শাড়িটি ঢাকাই। কিন্তু চিরচেনা জামদানির থেকে এর কাজ কিছুটা আলাদা। বাংলাদেশের জামদানি জয়ার সংগ্রহে অনেক রয়েছে। কিন্তু এই শাড়িটির জামদানি কাজ তাঁকে মুগ্ধ করেছে। সরু জামরঙা পাড় শাড়িতে আলাদা মাত্রা যোগ করেছে। গোল্ডেন ব্লাউজ এবং গয়নায় নিজেকে সাজিয়েছেন জয়া। অন্য শাড়িটি সিল্কের। ডুয়াল টোন এর বিশেষত্ব। জয়া পরেছেন কনট্রাস্ট্র ব্লাউজ। তবে অন্য রং দিয়েও এই শাড়িটি টিমআপ করা যায়। কানে লম্বা দুল আর ছোট্ট সবুজ টিপ পরেছেন অভিনেত্রী। পোশাকের গাম্ভীর্য কখনো যেন ব্যক্তিত্বকে ছাপিয়ে না যায়, সেটা মাথায় রাখেন জয়া। পোশাক নির্বাচনের সময় আপনিও সেটা মনে রাখলেই সাজ হবে সর্বাঙ্গসুন্দর।

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ