Bartaman Logo
৩০ সেপ্টেম্বর, ২০২৬

চার সহকর্মীকে গুলি করে খুন জওয়ানের!

বচসার জের! এক অফিসার সহ চার সহকর্মীকে গুলি করে হত্যার অভিযোগ সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে।

চার সহকর্মীকে গুলি করে খুন জওয়ানের!
  • ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শ্রীনগর: বচসার জের! এক অফিসার সহ চার সহকর্মীকে গুলি করে হত্যার অভিযোগ সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে। জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলায় সেবা পাওয়ার প্রজেক্টে মঙ্গলবার এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। অভিযুক্ত অবধেশ কুমার সিং-কে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে বদগাঁও জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছে এক মোস্ট ওয়ান্টেড লস্কর জঙ্গি। জানা গিয়েছে, মৃতের নাম সুলেইমান শাহ ওরফে মুসা। সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, এখনো অপারেশন চলছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ