Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / খেলা

লস এঞ্জেলস ওলিম্পিকসে সোনা জিততে চান জেসমিন

বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ভারতের নাম উজ্জ্বল করেছেন জেসমিন লাম্বোরিয়া। মঙ্গলবার দেশে ফিরে তিনি জানালেন, ২০২৮ লস এঞ্জেলস ওলিম্পিকসে সোনা জেতাই এবার তাঁর লক্ষ্য।

লস এঞ্জেলস ওলিম্পিকসে সোনা জিততে চান জেসমিন
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ভারতের নাম উজ্জ্বল করেছেন জেসমিন লাম্বোরিয়া। মঙ্গলবার দেশে ফিরে তিনি জানালেন, ২০২৮ লস এঞ্জেলস ওলিম্পিকসে সোনা জেতাই এবার তাঁর লক্ষ্য। লিভারপুলে আয়োজিত প্রতিযোগিতায় মহিলাদের ৫৭ কেজি বিভাগে ফাইনালে জুলিয়া সেজেরেমেটাকে হারিয়েছিলেন তিনি। উল্লেখ্য, প্যারিস গেমসে রুপো জিতেছিলেন জুলিয়া। কিন্তু ফাইনালে রিংয়ে একচেটিয়া প্রাধান্য বজায় ছিল ২৪ বছর বয়সি ভারতীয় বক্সারের। আপ্লুত জেসমিন বলেন, ‘আগের দু’বার এই আসরে অল্পের জন্য পদক জিততে পারেনি। এবার তাই অধরা মাধুরী লাভের জন্য মরিয়া ছিলাম। লক্ষ্যপূরণে সফল হওয়ায় খুশি। ধন্যবাদ জানাতে চাই কোচকে। তিনি প্রতিনিয়ত আমার ভুল শুধরে আত্মবিশ্বাস বাড়িয়েছেন।’ সামান্য থেমে তাঁর সংযোজন, ‘এবার লক্ষ্য ২০২৮ ওলিম্পিকস। প্রস্তুতির জন্য অনেক সময় রয়েছে। আরও পরিশ্রম করব। লস এঞ্জেলস থেকেও সোনার পদক নিয়ে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ