Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জাপানি এনসেফেলাইটিসের থাবা, অবাধে শুয়োরের খাটাল জলপাইগুড়ি, ময়নাগুড়িতে

জাপানি এনসেফেলাইটিস (জে ই) থাবা বসানোর পরও জলপাইগুড়ি ও ময়নাগুড়িতে দিব্যি চলছে শুয়োরের খাটাল। জেই’তে আক্রান্ত হয়ে ইতিমধ্যে জলপাইগুড়ির পাহাড়পুর পঞ্চায়েত এলাকার বাসিন্দা প্রৌঢ়ার মৃত্যু হয়েছে।

জাপানি এনসেফেলাইটিসের থাবা, অবাধে শুয়োরের খাটাল জলপাইগুড়ি, ময়নাগুড়িতে
  • ২০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি ও সংবাদদাতা, ময়নাগুড়ি: জাপানি এনসেফেলাইটিস (জে ই) থাবা বসানোর পরও জলপাইগুড়ি ও ময়নাগুড়িতে দিব্যি চলছে শুয়োরের খাটাল। জেই’তে আক্রান্ত হয়ে ইতিমধ্যে জলপাইগুড়ির পাহাড়পুর পঞ্চায়েত এলাকার বাসিন্দা প্রৌঢ়ার মৃত্যু হয়েছে। তারপরও ওই পঞ্চায়েতের ডেঙ্গুয়াঝাড় চা বাগান এলাকায় রমরমিয়ে চলছে শুয়োরের খাটাল। একই ছবি ময়নাগুড়িতেও। সেখানে ব্লক প্রশাসনের তরফে শুয়োরের খাটালে গিয়ে স্প্রে করা হয়েছে। কিন্তু খাটাল বন্ধে এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। সদর ব্লকের পাশাপাশি জলপাইগুড়ি জেলায় পর্যন্ত পাঁচজন জাপানি এনসেফেলাইটিসে আক্রান্ত হয়েছেন। এমন পরিস্থিতিতে ময়নাগুড়ি বাজারের মতো জনবহুল এলাকায় কী করে শুয়োরের খাটাল চলতে পারে, তা নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরাও।

Advertisement

জে ই’র উপসর্গ নিয়ে একজনের মৃত্যু ছাড়াও জলপাইগুড়ি সদর ব্লকে আরও এক প্রৌঢ় আক্রান্ত। তিনি জলপাইগুড়ি মেডিক্যালে চিকিৎসাধীন। তারপরও শুয়োরের খাটাল বন্ধে প্রশাসনের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ উঠেছে। জলপাইগুড়ি সদরের ব্লক প্রাণিসম্পদ উন্নয়ন আধিকারিক শৌভিক বাড়ুইয়ের দাবি, বাহাদুর ও গড়ালবাড়ি পঞ্চায়েত এলাকায় দু’টি শুয়োরের খাটাল বন্ধ করা হয়েছে। আরও কোথাও খাটাল থাকলে বন্ধ করতে আমরা অভিযান চালাচ্ছি। স্থানীয় পঞ্চায়েত সদস্য সীমা ওরাওঁ বলেন, আমার কথা কেউ শুনছেন না। প্রশাসনের পক্ষ থেকে চাপ না দেওয়া হলে খাটাল বন্ধ হবে না।
এদিকে, এদিন ময়নাগুড়ি ব্লক প্রশাসনের তরফে থানা, বাজার চত্বর সহ বিভিন্ন এলাকায় স্প্রে করা হয়। যখন ওই স্প্রে চলছে, সেই সময় বাজারে আসেন ময়নাগুড়ি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ঝুলন সান্যাল। তিনি দ্রুত বাজার এলাকা থেকে খাটাল সরানোর নির্দেশ দেন। ময়নাগুড়ি বাজারের ব্যবসায়ী লিটল দে সরকার বলেন, দ্রুত বাজার চত্বর থেকে খাটাল সরানো হোক।
ব্যবসায়ী সমিতির সম্পাদক সুমিত সাহা বলেন, পুরসভার এব্যাপারে কোনও হেলদোল নেয়। শুধু বাজার চত্বর নয়, আশপাশে যে ক’টি শুয়োরের খাটাল রয়েছে, সবগুলি দ্রুত বন্ধ করা দরকার।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ