Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

শেষ চারে সিনার, বিদায় ইগার

গ্র্যান্ড স্ল্যামের ইতিহাসে এই প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিলেন দুই ইতালিয়ান— জানিক সিনার ও লরেঞ্জো মুসেত্তি। দু’জনের বন্ধুত্ব বেশ গভীর।

শেষ চারে সিনার, বিদায় ইগার
  • ৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০১
Prefer us on Google

নিউ ইয়র্ক: গ্র্যান্ড স্ল্যামের ইতিহাসে এই প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিলেন দুই ইতালিয়ান— জানিক সিনার ও লরেঞ্জো মুসেত্তি। দু’জনের বন্ধুত্ব বেশ গভীর। ডেভিস কাপে দেশের হয়ে এক সঙ্গে খেলেন। বৃহস্পতিবার আর্থার অ্যাশ স্টেডিয়ামের হার্ড কোর্টেও যেন সেই বন্ধুত্বেরই ছোঁয়া। তা নাহলে, পুরুষদের সিঙ্গলসের শেষ আটের লড়াই কখনও এমন একেপেশে হয়ে থাকে! শীর্ষ বাছাই সিনারের কাছে স্ট্রেট সেটে আত্মসমর্পন করেলন লরেঞ্জো। খেলার ফল ৬-১, ৬-৪, ৬-২। শনিবার সেমি-ফাইনালে কানাডার ফেলিক্স আগরের মুখোমুখি হবেন চারটি মেজর ট্রফির মালিক। জয়ের ধারা বজায় রাখতে পারলে চলতি বছরে সবক’টি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে (৪) খেলার কৃতিত্ব অর্জন করবেন সিনার। শুধু তাই নয়, গত মরশুমের শেষ মেজর টুর্নামেন্ট ইউ এস ওপেন ধরলে সংখ্যাটা দাঁড়াবে পাঁচ। এদিন লরেঞ্জোকে বশ মানিয়ে হার্ড কোর্টে টানা ২৬তম জয়ের স্বাদও পেলেন ইতালিয়ান তারকা। মাত্র ২৭ মিনিটে প্রথম সেট পকেটে পোরেন তিনি। দ্বিতীয় সেটে সামান্য লড়াই করেছিলেন মুসেত্তি। কিন্তু শীর্ষ বাছাইয়ের দাপটের সামনে তা ক্ষণিকেই ম্লান হয়ে যায়।

Advertisement

এদিকে, মহিলাদের সিঙ্গলসে শেষ চারের টিকিট নিশ্চিত করলেন নাওমি ওসাকা। চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভাকে স্ট্রেট সেটে হারালেন তিনি। ওসাকার পক্ষে খেলার ফল ৬-৪, ৭-৬ (৭-২)। তবে কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গেলেন ইগা সুইয়াটেক। মার্কিন খেলোয়াড় আমান্দার কাছে ৪-৬, ৩-৬ সেটে হারলেন তিনি। পুরুষদের ডাবলসে ভারতীয় টেনিসপ্রেমীদের মনে আশা জাগালেন যুকি ভাম্ব্রি। নিউজিল্যান্ডের মাইকেল ভেনাসের সঙ্গে জুটি বেঁধে সেমি-ফাইনালের টিকিট পাকা করলেন তিনি। ভাম্ব্রি-মাইকেল ৬-৩, ৬-৭ (৬-৮), ৬-৩ সেটে হারালেন নিকোলা ম্যাকটিক ও রাজীব রাম জুটিকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ