Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সেমি-ফাইনালে জোকার, সিনার

উইম্বলডনে পুরুষদের সিঙ্গলসে দারুণ ছন্দে শীর্ষ বাছাই জানিক সিনার। বুধবার বেন শেলটনকে ৭-৬ (৭-২), ৬-৪, ৬-৪ সেটে হারিয়ে সেমি ফাইনালের টিকিট নিশ্চিত করলেন ইতালীয় তারকা।

সেমি-ফাইনালে জোকার, সিনার
  • ১০ জুলাই, ২০২৫ ০৪:০১
Prefer us on Google

লন্ডন: উইম্বলডনে আরও এক দুরন্ত প্রত্যাবর্তন নোভাক জকোভিচের। বুধবার পুরুষদের সিঙ্গলসে শেষ আটের লড়াইয়ে প্রথম সেটে খুইয়েও রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলেন সার্বিয়ান তারকা। ইতালিয়ান প্রতিপক্ষ ফ্লাভিও কোবোল্লিকে ৬-৭ (৬-৮), ৬-২, ৭-৫,  ৬-৪ গেমে বশ মানালেন জোকার। ম্যাচে একাধিকবার চোটের কবলে পড়া সত্ত্বেও হার মানেননি তিনি। যাবতীয় প্রতিকূলতাকে হার মানিয়ে টুর্নামেন্টে রেকর্ড ১৪বার শেষ চারের টিকিট নিশ্চিত করলেন জোকার। পাশাপাশি সেমি ফাইনালে পৌঁছলেন শীর্ষ বাছাই জানিক সিনার। বুধবার বেন শেলটনকে ৭-৬ (৭-২), ৬-৪, ৬-৪ সেটে হারিয়ে সেমি ফাইনালের টিকিট নিশ্চিত করলেন ইতালীয় তারকা।

Advertisement

শেষ চারে উঠেছেন কার্লোস আলকারাজও। দ্বিতীয় বাছাই স্প্যানিশ তারকা শেষ আটের ম্যাচে ক্যামেরন নোরেকে ৬-২, ৬-৩, ৬-৩ স্ট্রেট সেটে হারান। সেই সঙ্গে উইম্বলডনে টানা ২৩টি ম্যাচে জিতলেন আলকারাজ। উল্লেখ্য, চলতি আসরের শেষ পর্যন্ত এই দাপট বজায় থাকলে উইম্বলডন জয়ের হ্যাটট্রিক করবেন তিনি। এদিকে, মহিলাদের সিঙ্গলসে একের পর এক দাপুটে জয়ে সেমি-ফাইনালে পৌঁছলেন ইগা সুইয়াটেক। বুধবার রাশিয়ার লিউডমিলা স্যামসোনোভাকে স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন অষ্টম বাছাই পোলিশ তারকা (৬-২, ৭-৫)।

Advertisement
সম্পর্কিত সংবাদ