সংবাদদাতা, কাটোয়া: পুরনো আগ্নেয়াস্ত্রের মামলায় ফের জঙ্গল শেখকে গ্রেপ্তার করল কাটোয়া থানার পুলিস। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে কাটোয়া মহকুমা এসিজেএম আদালতে নিয়ে আসা হয়। বিচারক তাকে ১১দিন পুলিসি হেফাজতে রাখার নির্দেশ দেন। প্রসঙ্গত, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে বোলপুরে জঙ্গল গ্যাংয়ের দুই বিশ্বস্ত সঙ্গীকে ডেকে তাদের হাতে আগ্নেয়াস্ত্র তুলে দিয়েছিল আর এক জঙ্গল অনুগামী কিতাবুল শেখ ওরফে তারকাটা। জঙ্গল ও ছেলে সাদ্দামের নির্দেশেই দুই বিশ্বস্ত সঙ্গীর মাধ্যমে কাটোয়ায় আগ্নেয়াস্ত্র মজুত করা হয়েছিল বলে অভিযোগ। ওই বছর ২৬ সেপ্টেম্বর রাতে কাটোয়া শহরের কেশিয়া মাঠপাড়া এলাকায় তল্লাশি চালিয়ে জঙ্গলের দুই সঙ্গী রমজান শেখ ও রফিক শেখকে গ্রেপ্তার করেছিল পুলিস। তাদের কাছ থেকে দু’টি দেশি পাইপগান ও বোমার মশলা উদ্ধার করা হয়েছিল। ধৃতরা পুলিসকে জানিয়েছিল, জঙ্গল ও সাদ্দামের নির্দেশেই তারা বোলপুরে গিয়েছিল। সেখানেই তারা জঙ্গলের আর এক শাগরেদ কিতাবুল শেখ ওরফে তারকাটার সঙ্গে দেখা করে। তারকাটা তাদের হাতে বেশকিছু আগ্নেয়াস্ত্র তুলে দেয়। জঙ্গলের নির্দেশ ছিল ওই আগ্নেয়াস্ত্রগুলি কাটোয়া ও নদীয়া জেলা এলাকায় জঙ্গল গ্যাংয়ের বাকি সদস্যদের হাতে পৌঁছে দিতে হবে। সেই মামলায় গত ১৪ আগস্ট রাতে নদীয়ার একটি নেশামুক্তি কেন্দ্র থেকে জঙ্গলপুত্র দুষ্কৃতী সাদ্দামকে গ্রেপ্তার করে পুলিস। তাকে জিজ্ঞাসাবাদ করেই জঙ্গলের সন্ধান মিলেছে। পুলিসের নজর এড়াতে জঙ্গল তার চেহারায়ও বদল এনেছে। সে তার মাথার চুল ছেঁটেছে। গোঁফও কামানো। এহেন জঙ্গলকে দেখে আদালতের পুলিসকর্মীরাও তাজ্জব হয়ে যান। সংবাদদাতা, কাটোয়া: পুরনো আগ্নেয়াস্ত্রের মামলায় ফের জঙ্গল শেখকে গ্রেপ্তার করল কাটোয়া থানার পুলিস। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে কাটোয়া মহকুমা এসিজেএম আদালতে নিয়ে আসা হয়। বিচারক তাকে ১১দিন পুলিসি হেফাজতে রাখার নির্দেশ দেন। প্রসঙ্গত, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে বোলপুরে জঙ্গল গ্যাংয়ের দুই বিশ্বস্ত সঙ্গীকে ডেকে তাদের হাতে আগ্নেয়াস্ত্র তুলে দিয়েছিল আর এক জঙ্গল অনুগামী কিতাবুল শেখ ওরফে তারকাটা। জঙ্গল ও ছেলে সাদ্দামের নির্দেশেই দুই বিশ্বস্ত সঙ্গীর মাধ্যমে কাটোয়ায় আগ্নেয়াস্ত্র মজুত করা হয়েছিল বলে অভিযোগ। ওই বছর ২৬ সেপ্টেম্বর রাতে কাটোয়া শহরের কেশিয়া মাঠপাড়া এলাকায় তল্লাশি চালিয়ে জঙ্গলের দুই সঙ্গী রমজান শেখ ও রফিক শেখকে গ্রেপ্তার করেছিল পুলিস। তাদের কাছ থেকে দু’টি দেশি পাইপগান ও বোমার মশলা উদ্ধার করা হয়েছিল। ধৃতরা পুলিসকে জানিয়েছিল, জঙ্গল ও সাদ্দামের নির্দেশেই তারা বোলপুরে গিয়েছিল। সেখানেই তারা জঙ্গলের আর এক শাগরেদ কিতাবুল শেখ ওরফে তারকাটার সঙ্গে দেখা করে। তারকাটা তাদের হাতে বেশকিছু আগ্নেয়াস্ত্র তুলে দেয়। জঙ্গলের নির্দেশ ছিল ওই আগ্নেয়াস্ত্রগুলি কাটোয়া ও নদীয়া জেলা এলাকায় জঙ্গল গ্যাংয়ের বাকি সদস্যদের হাতে পৌঁছে দিতে হবে। সেই মামলায় গত ১৪ আগস্ট রাতে নদীয়ার একটি নেশামুক্তি কেন্দ্র থেকে জঙ্গলপুত্র দুষ্কৃতী সাদ্দামকে গ্রেপ্তার করে পুলিস।



