Bartaman Logo
১৭ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ডুরান্ড কাপে টানা দ্বিতীয় জয় জামশেদপুর এফসি’র

ডুরান্ড কাপের শেষ আটের পথে এক পা বাড়িয়ে রাখল জামশেদপুর এফসি। মঙ্গলবার ইন্ডিয়ান আর্মিকে ১-০ গোলে হারাল খালিদ জামিলের ছেলেরা।

ডুরান্ড কাপে টানা দ্বিতীয় জয় জামশেদপুর এফসি’র
  • ৩০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

জামশেদপুর- ১  : ইন্ডিয়ান আর্মি- ০

Advertisement

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডুরান্ড কাপের শেষ আটের পথে এক পা বাড়িয়ে রাখল জামশেদপুর এফসি। মঙ্গলবার ইন্ডিয়ান আর্মিকে ১-০ গোলে হারাল খালিদ জামিলের ছেলেরা। সেই সঙ্গে গ্রুপ পর্বে টানা দ্বিতীয় জয় পেল ইস্পাত নগরীর ফ্র্যাঞ্চইজি দলটি। ম্যাচের ৫২ মিনিটে সানান মহম্মদের জয়সূচক গোলে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে জেএফসি। উল্লেখ্য, গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ত্রিভুবন আর্মিকে ৩-২ গোলে হারায় তারা। তবে মঙ্গলবার ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয় খালিদ ব্রিগেডকে। প্রথমার্ধে কোনও দলই সেভাবে গোলের সুযোগ তৈরি করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে দলকে কাঙ্খিত গোল এনে দেন সানান। ম্যাচে ফেরার সুযোগ এসেছিল ইন্ডিয়ান আর্মির কাছে। তবে পোস্ট ভাগ্য সঙ্গ দেয়নি। শেষলগ্নে লিটন শিলের শট ক্রসবারে লাগে। এরপর সংযোজিত সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আর্মির আব্দুল কাদির। শেষ কয়েক মিনিট দুর্গ সামলান ডিফেন্ডার সামনন্দ সিং। এদিকে, ভারতীয় কোচের দৌড়ে অনেকটাই ফেভারিট খালিদ জামিল। তিনি জাতীয় দলের দায়িত্ব নিলে নতুন কোচ খুঁজতে হবে জামশেদপুরকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ