Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

জলসা তিরিশে

নৃতল চন্দ্র ডান্স সেন্টারের উদ্যোগে সম্প্রতি আয়োজিত হল ‘৩০-এর জলসা’ শীর্ষক অনুষ্ঠান

জলসা তিরিশে
  • ২৩ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নৃতল চন্দ্র ডান্স সেন্টারের উদ্যোগে সম্প্রতি আয়োজিত হল ‘৩০-এর জলসা’ শীর্ষক অনুষ্ঠান। বেলঘরিয়া নিমতা বয়েজ অ্যাথলেটিক গ্রাউন্ডে আয়োজিত এই বর্ণাঢ্য উদযাপন উপভোগ করেন দর্শক। নৃত্যপ্রেমী, সংস্কৃতিমনস্ক মানুষ ও শহরের সাধারণ দর্শকের উপস্থিতিতে সমগ্র অনুষ্ঠান হয়। ধ্রুপদী, সমসাময়িক ও ফিউশন নৃত্যের এক চমকপ্রদ মেলবন্ধনের সাক্ষী থাকলেন দর্শক। ধ্রুপদী কোরিওগ্রাফিতে শ্রীতমা ভট্টাচার্য অনবদ্য। ঐতিহ্যবাহী রীতির সঙ্গে আধুনিক ব্যাখ্যার এক সুন্দর সমন্বয় ফুটে ওঠে। দেবলিনা দত্ত তাঁর শক্তিশালী সমসাময়িক নৃত্য পরিবেশনে গল্প বলার অভিব্যক্তি ও গতিশীল মুভমেন্টের অপূর্ব মেলবন্ধনে দর্শকদের অভিভূত করেন। গীতশ্রী রায় লোকনৃত্য ও আধুনিক ছন্দের মেলবন্ধনে এক আকর্ষণীয় পরিবেশনা উপহার দেন। এছাড়াও ছিল দলগত পরিবেশনা। সংস্থার প্রতিষ্ঠাতা তথা কোরিওগ্রাফার ও ডিরেক্টর সৌরভ চন্দ্র বলেন, ‘গত ৩০ বছরের জার্নির সঙ্গে যুক্ত প্রত্যেক নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার ও শুভানুধ্যায়ীর প্রতি শ্রদ্ধার্ঘ্য। আজকের দর্শকের উৎসাহ ও উন্মাদনা প্রমাণ করে কলকাতা কতটা গভীরভাবে শিল্পকে ভালোবাসে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ