Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

অন্য ভূমিকায় জলপাইগুড়ির পুলিশ সুপার, বিপদের দিনে কোচবিহারে মানবিক প্রশাসনের কর্তারা

অন্য ভূমিকায় জলপাইগুড়ির পুলিশ সুপার খণ্ডবাহালে উমেশ গণপত

অন্য ভূমিকায় জলপাইগুড়ির পুলিশ সুপার, বিপদের দিনে কোচবিহারে মানবিক প্রশাসনের কর্তারা
  • ৮ অক্টোবর, ২০২৫ ১৪:১০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: অন্য ভূমিকায় জলপাইগুড়ির পুলিশ সুপার খণ্ডবাহালে উমেশ গণপত। বন্যায় দুর্গত মানুষের পাতে নিজের হাতে হাতায় করে তুলে দিলেন খাবার। পুলিশ ছুঁলে ছত্রিশ ঘা— এমন প্রবাদ ভোলাতে মানবিক দৃষ্টান্ত স্থাপন করছেন খাঁকি উর্দিধারীরা। বিপর্যয়ে পাহাড়ের পাশাপশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ বিভিন্ন এলাকা লণ্ডভণ্ড, সেসময় বন্দুক–লাঠি ফেলে পুলিশ হাতে তুলে নিয়েছে খাবারের পাত্র। দুর্গতদের পাশে দাঁড়িয়ে তাদের পাতে তুলে দিচ্ছেন খাবার। নানা সমালোচনায় বিদ্ধ হতে হলেও বিপদের দিনে মানুষের ভরসা হয়ে উঠেছে পুলিশ।  

Advertisement

জলপাইগুড়ি জেলার বিভিন্ন ত্রাণ শিবিরে পুলিশ সুপার উমেশ খণ্ডবাহালেকে যখন নিজের হাতে খাবার পরিবেশন করতে দেখা যাচ্ছে, কোচবিহারের কুচলিবাড়িতেও দেখা গিয়েছে পুলিশের ডিআইজি, এসপি ও ডিএম বন্যাপীড়িতদের জন্য কমিউনিটি কিচেনে রান্না করছেন, খাবার পরিবেশন করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারীদের এই সহমর্মিতা ও দায়িত্ববোধের প্রশংসা করেছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। মানুষের পাশে দাঁড়ানো পুলিশকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাধারণ মানুষের বক্তব্য, পুলিশ যে শুধু আইনশৃঙ্খলা রক্ষার জন্য নয়, বিপদের দিনে মানুষের পাশে দাঁড়াতে পারেন, এটা প্রমাণ করলেন তাঁরা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ