নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণে রেশন ডিলারদের নিয়ে বৈঠক ডাকল হুগলি সদর মহকুমা প্রশাসন। বৃহস্পতিবার বৈঠকটি চুঁচুড়া পুরসভায় করা হবে। এক সঙ্গে বহু মানুষের কাছে প্রসাদ তুলে দিতে ওই পথ নেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রসাদ বিতরণে আরও কিছু নির্ভরযোগ্য পথ নেওয়া হবে। সেসব নিয়েও দ্রুত আলোচনা করে নেওয়া হবে।



