Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বিশ্বকাপের আশা ছাড়েননি জাড্ডু

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের ভারতীয় স্কোয়াডে জায়গা হয়নি রবীন্দ্র জাদেজার

বিশ্বকাপের আশা ছাড়েননি জাড্ডু
  • ১২ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের ভারতীয় স্কোয়াডে জায়গা হয়নি রবীন্দ্র জাদেজার। তবে নির্বাচকমণ্ডলীর এই সিদ্ধান্তে অবাক নন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষে প্রচারমাধ্যমকে জাড্ডু বললেন, ‘দলে থাকাটা আমার হাতে নেই। তবে ২০২৭ ওডিআই বিশ্বকাপে খেলতে চাই প্রবলভাবে। কিন্তু টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের হয়তো অন্য ভাবনা রয়েছে। সেজন্যই হয়তো অস্ট্রেলিয়ায় ওডিআই সিরিজের স্কোয়াডে আমাকে রাখা হয়নি।’ সেই সঙ্গে তিনি যোগ করেন, ‘বিশ্বকাপে যদি সুযোগ পাই, তাহলে নিজেকে উজাড় করে দেব। গতবার ফাইনালে আমরা হেরেছিলাম। তাই লক্ষ্যটা অপূর্ণ রয়েছে।’

Advertisement

স্কোর: ভারত প্রথম ইনিংস (৩১৮-২ এর পর)- যশস্বী রান আউট ১৭৫, গিল অপরাজিত ১২৯, নীতীশ ক সিয়েলেস বো ওয়ারিক্যান ৪৩, জুরেল বো চেজ ৪৪, অতিরিক্ত ২, মোট (১৩৪.২ ওভারে) ৫১৮-৫ (ডিঃ)। উইকেট পতন: ৩-৩২৫, ৪-৪১৬, ৫-৫১৮। বোলিং: সিয়েলেস ২২-২-৮৮-০, ফিলিপ ১৭-২-৭১-০, গ্রিভস ১৪-১-৫৮-০, পিয়েরে ৩০-২-১২০-০, ওয়ারিক্যান ৩৪-৬-৯৮-৩, চেজ ১৭.২-০-৮৩-১।
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস- ক্যাম্পবেল ক সুদর্শন বো জাদেজা ১০, চন্দ্রপল ক রাহুল বো জাদেজা ৩৪, আথানাজে ক জাদেজা বো কুলদীপ ৪১, হোপ ব্যাটিং ৩১, চেজ ক ও বো জাদেজা ০, ইমল্যাচ ব্যাটিং ১৪, অতিরিক্ত ১০, মোট (৪৩ ওভারে) ১৪০-৪। উইকেট পতন: ১-২১, ২-৮৭, ৩-১০৬, ৪-১০৭। বোলিং: বুমরাহ ৬-৩-১৮-০, সিরাজ ৪-০-৯-০, জাদেজা ১৪-৩-৩৭-৩, কুলদীপ ১২-৩-৪৫-১, সুন্দর ৭-১-২৩-০।

Advertisement
সম্পর্কিত সংবাদ