Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

যাদবপুর: দুই ক্যাম্পাসে দল বেঁধে আঁকা হবে ফ্যাসিবাদ বিরোধী গ্রাফিতি

আগামী সোমবার থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফ্যাসিবাদ বিরোধী, যুদ্ধ বিরোধী, প্রগতিশীল গ্রাফিতি আঁকা শুরু করছে ফেটসু। শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যাদবপুর ক্যাম্পাসে নয়, সল্টলেক ক্যাম্পাসেও গ্রাফিতি আঁকা হবে। ১৪ ও ১৫ সেপ্টেম্বর যাদবপুরের ক্যাম্পাসে হবে এই গ্রাফিতি আঁকা।

যাদবপুর: দুই ক্যাম্পাসে  দল বেঁধে আঁকা হবে ফ্যাসিবাদ বিরোধী গ্রাফিতি
  • ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী সোমবার থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফ্যাসিবাদ বিরোধী, যুদ্ধ বিরোধী, প্রগতিশীল গ্রাফিতি আঁকা শুরু করছে ফেটসু। শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যাদবপুর ক্যাম্পাসে নয়, সল্টলেক ক্যাম্পাসেও গ্রাফিতি আঁকা হবে। ১৪ ও ১৫ সেপ্টেম্বর যাদবপুরের ক্যাম্পাসে হবে এই গ্রাফিতি আঁকা। ১৬ ও ১৭ তারিখ সল্টলেক ক্যাম্পাসে আঁকা হবে।

Advertisement

এই গ্রাফিতি আঁকার জন্য একটি ফর্ম পূরণের ব্যবস্থা করেছে ফেটসু (ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র সংসদ)। গ্রাফিতির থিম করা হয়েছে ফ্যাসিবাদ-যুদ্ধ বিরোধিতা, জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে, ইউনিয়ন ভোটের পক্ষ নেওয়া সহ আরও নানা ধরনের ইস্যু। 
যাদবপুরের পড়ুয়া সায়ন হালদার বলেন, ‘যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জড়িয়ে রয়েছে। তাছাড়া আমরা আমাদের কথা, আমাদের বক্তব্য, স্লোগান বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে ফুটিয়ে তুলব এটাই রীতি। এটা একটা ঐতিহ্য। তাই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা সকলে মিলে এই গ্রাফিতি আঁকার উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু ফেটসু নয়, পড়ুয়ারা ব্যক্তিগত ভাবেও নিজ উদ্যোগে এই কাজ করছেন।’
 ফর্ম পূরণের মাধ্যমে গ্রাফিতি আঁকার জন্য এক একটি গ্রুপের কাছ থেকে আবেদন নেওয়া হচ্ছে। প্রসঙ্গত, এই ফেটসুর সাধারণ সভা ঘিরেই উত্তপ্ত হয় যাদবপুর। তারপর থেকে মুখ্যমন্ত্রী থেকে স্থানীয় বিধায়কের মুখে বারবার উঠে এসেছে যাদবপুর প্রসঙ্গ। একাধিকবার বিশ্ববিদ্যালয়ের অন্দরের দেওয়ালে বামপন্থীদের লেখা দেওয়াল লিখন মোছা হয়েছে। ফের লেখাও হয়েছে। এবার আবার লেখা শুরু হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ