Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / কলকাতা

যাদবপুর কাণ্ড: উদ্দীপনের আর্জিতে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট

যাদবপুর কাণ্ডে অভিযুক্ত পড়ুয়া উদ্দীপন কুণ্ডুর আর্জিতে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট। আজ, বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, এই মুহূর্তে কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়া সম্ভব নয়

যাদবপুর কাণ্ড: উদ্দীপনের আর্জিতে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট
  • ১৫ মার্চ, ২০২৫ ১৫:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুর কাণ্ডে অভিযুক্ত  পড়ুয়া উদ্দীপন  কুণ্ডুর আর্জিতে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট। আজ, বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, এই মুহূর্তে কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়া সম্ভব নয়। পুলিস যেমন তদন্ত চালাচ্ছে চালিয়ে যেতে পারবে। পুলিসের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন উদ্দীপন। তাঁর অভিযোগ ছিল, পুলিস তদন্তের নামে ডেকে হেনস্তা  করছে। মোবাইল ফোন জমা দেওয়ার কথা বলছে। উদ্দীপনের আইনজীবী  দাবি করেন, মোবাইল ব্যক্তিগত ডিভাইস। সেখানে অনেক পার্সোনাল তথ্য আছে। সেগুলি পাবলিক করতে আপত্তি আছে। সুপ্রিম কোর্টও যে মোবাইল ফোনকে ব্যক্তিগত ডিভাইস হিসেবে চিহ্নিত করেছে, সেই কথা আদালতে তুলে ধরেন তিনি। উদ্দীপনের আইনজীবীর আরও বক্তব্য, পুলিসের সব প্রশ্নের জবাব দেওয়ার পরেও কেন অসন্তোষের কথা বলছে তারা? হেনস্তা করতেই তারা ইচ্ছাকৃতভাবে এটা করছে। একজন ছাত্রের সঙ্গে কীভাবে, এমন আচরণ করা যায় সেই প্রশ্নও তোলেন অভিযুক্তের আইনজীবী।

Advertisement

সওয়াল শুনে বিচারপতি ঘোষ বলেন, আপনার মক্কেলের নাম এফআইআরে রয়েছে। তিনি অভিযুক্ত। এই অবস্থায় আদালত কোনও ভাবেই এই বিষয়ের মধ্যে ঢুকবে না। এফআইআরে নাম থাকা ব্যক্তি ছাত্র হলে, তাঁকে কোনও রিলিফ দিলে খারাপ বার্তা বহন করবে। শুনানি শেষে দু’পক্ষকেই হলফনামা পেশ করতে বলেছে আদালত। মামলার পরবর্তী শুনানি এপ্রিল মাসে।

Advertisement
সম্পর্কিত সংবাদ