সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়ির সুব্রত মণ্ডল ইউপিএসসি কম্বাইনড জিও সায়েন্টিস্ট পরীক্ষায় দশম স্থান অর্জন করেছেন। ময়নাগুড়ির মাধবডাঙা-১ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তিনি। ময়নাগুড়ি শহিদগড় হাইস্কুলের ছাত্র ছিলেন। সর্বভারতীয় পরীক্ষায় সুব্রতর এই কৃতিত্বে খুশি গোটা ময়নাগুড়িবাসী। বুধবার ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ তাঁকে সংবর্ধনা জানান। সংবর্ধনা পেয়ে আপ্লুত সুব্রত।
Advertisement
ময়নাগুড়ি শহর থেকে কিছুটা দূরেই মাধবডাঙা-১ গ্রাম পঞ্চায়েতের উত্তর মাধবডাঙা গ্রাম। সেই গ্রামে কাঠের দোকান রয়েছে ওঁর বাবা বীরেন্দ্র মণ্ডলের। সুব্রতর ভাই শুভ স্নাতক পাশ করেছেন। তিনি ডব্লুবিসিএসের প্রস্তুতি নিচ্ছেন। ওঁদের মা মালতীরানি মণ্ডল গৃহবধূ। আর্থিক সমস্যার কারণে সুব্রত টিউশন পড়িয়ে নিজেই পড়াশোনার খরচ নিজেই জোগাতেন। তিনি পরপর চারবার ইউপিএসসি পরীক্ষা দিয়েছেন। এবার সাফল্য এল। জলপাইগুড়ি এসি কলেজ থেকে পড়াশোনা করেছেন। পাঞ্জাবের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি রোপার থেকে রসায়নে মাস্টার করেছেন। ইতিহাসেও মাস্টার ডিগ্রি আছে তাঁর।
আইসি বলেন, সুব্রত মণ্ডলকে নিয়ে আমরা গর্ববোধ করি। ওঁর এই কৃতিত্বের জন্য সংবর্ধনা প্রদান করা হল। সুব্রত মণ্ডল বলেন, নবম শ্রেণিতে যখন পড়াশোনা করি তখন চাঁদের পাহাড় উপন্যাস পড়েছিলাম। বিজ্ঞানী হব সেখান থেকেই ইচ্ছে জাগে। এরপর সেই লক্ষ্যে এগতে থাকি। দেশের কোথায় খনি আছে তা খুঁজে বের করার কাজ করব।