Bartaman Logo
১ অক্টোবর, ২০২৬
বর্তমান / বিনোদন

আমার সঙ্গে থাকা সত্যিই কঠিন: যশ

‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’— এ বছরের সবচেয়ে আলোচিত ছবি, বললে অত্যুক্তি হবে কি? দীর্ঘ প্রতিক্ষার পর সদ্য মুক্তি পেয়েছে ছবির ট্রেলার।

আমার সঙ্গে  থাকা সত্যিই  কঠিন: যশ
  • ১১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’— এ বছরের সবচেয়ে আলোচিত ছবি, বললে অত্যুক্তি হবে কি? দীর্ঘ প্রতিক্ষার পর সদ্য মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। প্যান ইন্ডিয়া সুপারস্টার যশ অভিনীত এবং প্রযোজিত এই ছবির ট্রেলার মুক্তি উপলক্ষ্যে বেঙ্গালুরুতে এক জমজমাট অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। উপস্থিত ছিলেন যশ, নয়নতারা, কিয়ারা আদবানি, হুমা কুরেশি, তারা সুতারিয়া, রুক্মিণী বসন্ত, পরিচালক গীতু মোহনদাস সহ আরও অনেকে। ‘টক্সিক’-এ যশকে তিনটে আলাদা লুকে দেখা যাবে। তিনি বলেন, ‘আমি এই ছবির প্রত্যেক অভিনেতাকে কথা দিচ্ছি, এই ছবির মুক্তির পর তাঁদের অন্যভাবে দেখা হবে।’ এই ছবির প্রত্যেক অভিনেতা, পরিচালকের পাশাপাশি স্ত্রী রাধিকা পণ্ডিতের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে যশ আবেগের সুরে বলেন, ‘আমি আমার স্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। আমার সঙ্গে থাকা সত্যিই কঠিন। এই পুরো সময়ে ও আমার সবচেয়ে বড় শক্তি হয়ে আমার পাশে থেকেছে।’ হিন্দি, ইংরাজি, কন্নড়, তামিল, তেলুগু, মালয়ালম ভাষায় আগামী ২৬ আগস্ট মুক্তি পাবে এই ছবি। 

Advertisement

দেবারতি ভট্টাচার্য • বেঙ্গালুরু

Advertisement
সম্পর্কিত সংবাদ