Bartaman Logo
৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

বিশ্বকাপে আজ অভিষেক ইতালির

ক্রীড়াক্ষেত্রে ইতালির নাম এলেই সবার প্রথমে মাথায় আসে ফুটবল। চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের ভারতেও অনেক সমর্থক রয়েছে। কিন্তু ক্রিকেট বিশ্বকাপে ইতালি? শুনলে অনেকেই হকচকিয়ে যেতে পারেন। তবে এটাই বাস্তব সত্য।

বিশ্বকাপে আজ অভিষেক ইতালির
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্রীড়াক্ষেত্রে ইতালির নাম এলেই সবার প্রথমে মাথায় আসে ফুটবল। চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের ভারতেও অনেক সমর্থক রয়েছে। কিন্তু ক্রিকেট বিশ্বকাপে ইতালি? শুনলে অনেকেই হকচকিয়ে যেতে পারেন। তবে এটাই বাস্তব সত্য। ভারতের মাটিতে প্রথম বিশ্বকাপ খেলতে চলেছে ‘ফুটবলের জায়ান্ট’ ইতালি। সোমবার ইডেনে স্কটল্যান্ডের বিরুদ্ধে মেগা মঞ্চে অভিষক ঘটতে চলেছে তাদের।

Advertisement


আজ্জুরিদের ক্রিকেট ইতিহাস অনেক পুরানো। ১৭৯৩ সালে হোরাতিও নেলসন নামের জনৈক ইংরেজ নাগরিক নেপলসে সরকারিভাবে ক্রিকেট ম্যাচের আয়োজন করেছিলেন। এমনকী ইতালির ফুটবল লিগ সিরি এ’তে খেলা জেনোয়া সিএফসি’র পুরো নাম জেনোয়া ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাব। এখানেই শেষ নয়, এসি মিলানের আগের নাম ছিল ‘মিলান ফুটবল অ্যান্ড ক্রিকেট ক্লাব।’ বর্তমানে সেদেশে নথিভুক্ত ক্রিকেটারের সংখ্যা ৪ হাজার। ৮০টি ক্রিকেট ক্লাব রয়েছে। টি-২০ বিশ্বকাপের যোগ্যতা পর্বে আয়ারল্যান্ডকে হারানোর পাশাপাশি প্রস্তুতি ম্যাচে কানাডা, আমিরশাহিকেও বশ মানিয়েছে তারা। রীতিমতো ছন্দে আজ্জুরি ব্রিগেড। ইতালির ক্যাপ্টেন ওয়েন ম্যাডসেন অতীতে দক্ষিণ আফ্রিকার হয়ে হকি খেলেছেন। মার্কাস কাম্পোপিয়ানো, যশপ্রীত সিং, হ্যারি মানেনতির মতো ক্রিকেটার রয়েছেন দলে। তবে চুক্তি সংক্রান্ত বিতর্কে জো বার্নসের সরে দাঁড়ানো তাদের কাছে বড় ধাক্কা।
অন্যদিকে, বাংলাদেশকে আইসিসি বিশ্বকাপ থেকে নির্বাসিত করায় শেষ মুহূর্তে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড।

Advertisement
সম্পর্কিত সংবাদ