ভোপাল (পিটিআই): ‘উর্দি আছে। শারীরিক কসরতের অনুশীলনও হয়। কিন্তু তাই বলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) কোনও আধাসামরিক বাহিনী নয়।’ ভোপালের এক সভায় একথা বললেন আরএসএস প্রধান মোহন ভাগবত। আর এই সভা থেকেই স্বয়ং সরসংঘচালকের আরও একটি মন্তব্য ঘিরে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। তিনি বলেন, ‘শুধুমাত্র বিজেপির দিকে তাকিয়ে সংঘকে বিচার করলে মস্ত ভুল হবে।’ জনসংঘ ও তার রাজনৈতিক উত্তরসূরি বিজেপির ‘মতাদর্শগত অভিভাবক’ বলেই পরিচিত আরএসএস। তাহলে কেন আচমকা খোদ ভাগবতের কণ্ঠে এমন সুর? নরেন্দ্র মোদি-অমিত শাহের নেতৃত্বাধীন বর্তমান বিজেপির কাজকর্মে কি অসন্তুষ্ট আরএসএস প্রধান? সেই কারণেই সচেতনভাবে তাঁর এই দূরত্ব তৈরির চেষ্টা—এ নিয়ে জল্পনা তুঙ্গে। সম্প্রতি অবসরগ্রহণের বয়স থেকে মণিপুর ইস্যু, এমনকী হালফিলে বড়দিনের উৎসবে দেশজুড়ে গেরুয়া হিংসার ঘটনায় আরএসএস প্রধানের বিরুদ্ধমত সামনে এসেছে। সেই আবহেই বিজেপি ও আরএসএসের মধ্যে এই বিভাজনরেখা টানার চেষ্টা ঘিরে জোর চর্চা শুরু হয়েছে।
আরএসএসের শতবর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে গোটা দেশে সফর করছেন ভাগবত। সেই সূত্রেই বর্তমানে তিনি ভোপাল সফরে। সেখানে শুক্রবার বিদ্বজনদের এক সভায় আত্মনির্ভরতার পক্ষে সওয়াল করেন ভাগবত। তিনি বলেন, ‘স্বদেশির অর্থ এটা নয় যে বিশ্বের সঙ্গে বাণিজ্য বন্ধ করতে হবে। তবে যেসব ওষুধ ও অন্য জরুরি পণ্য দেশে উৎপন্ন হয় না, শুধু সেগুলিই আমদানি করা



