Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সুবিধামতো সেপ্টেম্বরে নিলেই চলবে, একাদশের প্রথম সেমেস্টারে স্কুলগুলিকে স্বাধীনতা সংসদের

একাদশের প্রথম সেমেস্টারের পরীক্ষা হবে সেপ্টেম্বরে। এর জন্য স্কুলগুলিকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

সুবিধামতো সেপ্টেম্বরে নিলেই চলবে, একাদশের প্রথম সেমেস্টারে স্কুলগুলিকে স্বাধীনতা সংসদের
  • ২৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একাদশের প্রথম সেমেস্টারের পরীক্ষা হবে সেপ্টেম্বরে। এর জন্য স্কুলগুলিকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এর জন্য স্কুলগুলিকেই প্রশ্নপত্র তৈরি করতে হবে। উত্তরপত্র সরবরাহ, মূল্যায়ন এবং ফলপ্রকাশও স্কুলের দায়িত্ব। এর জন্য কোনও নির্দিষ্ট রুটিন দেওয়া হয়নি। স্কুলগুলি নিজেদের সুবিধা অনুযায়ী এই পরীক্ষা নিতে পারবে। পাশাপাশি, স্কুলে নতুন বিষয় চালুর জন্য আবেদনের সময়সীমা ২৮ জুন পর্যন্ত বাড়িয়েছে সংসদ। বৃত্তিমূলক বিষয়গুলিকে কম্পালসারি ইলেকটিভ বিষয়ের মর্যাদা দিয়েছে সংসদ। তাই সংসদের আশা, আরও বেশি ছাত্রছাত্রী এগুলি নিয়ে পড়তে চাইবে। সে কারণেই এই সময়সীমা বৃদ্ধি বলে শিক্ষক মহলের ধারণা। যদিও, প্রয়োজনীয় পরিকাঠামো, ল্যাবরেটরি এবং ভালো মানের শিক্ষকের অভাব নিয়ে সংশয় রয়েছে ওয়াকিবহাল মহলের। পাশাপাশি সংসদ জানিয়েছে, ১৯৯৭ সালের পরে উত্তীর্ণ সমস্ত পরীক্ষার্থীর মাইগ্রেশন সার্টিফিকেট অনলাইনেই এবার থেকে দেওয়া হবে। এখন থেকে যত পরীক্ষার্থী উত্তীর্ণ হবেন, তাঁদের কারও শংসাপত্রই আর অফলাইনে দেওয়া হবে না। ছাত্রছাত্রীদের সুবিধার জন্যই এই পদক্ষেপ বলে সংসদ জানিয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ