Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

‘আমাকে খুশি রাখা প্রয়োজন ছিল’, ভারতের উপর আরও শুল্ক চাপানোর হুমকি ট্রাম্পের

ফের রাশিয়ার তেল নিয়ে মাথাব্যথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের! রুশ তেল কেনা বন্ধ না করায় ভারতের উপরে নতুন করে শুল্ক চাপানোর হুমকিও দিয়েছেন তিনি।

‘আমাকে খুশি রাখা প্রয়োজন ছিল’, ভারতের উপর আরও শুল্ক চাপানোর হুমকি ট্রাম্পের
  • ৫ জানুয়ারি, ২০২৬ ১১:০১
Prefer us on Google

ওয়াশিংটন, ৫ জানুয়ারি: ফের রাশিয়ার তেল নিয়ে মাথাব্যথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের! রুশ তেল কেনা বন্ধ না করায় ভারতের উপরে নতুন করে শুল্ক চাপানোর হুমকি দিয়েছেন তিনি। ট্রাম্পের সাফ কথা, ‘আমি খুশি নই মোদি একথা জানতেন’। ইতিমধ্যে ভারত থেকে টেক্সটাইল, ওষুধসহ কয়েকটি গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্যের উপর শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করেছে আমেরিকা।
একদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা। অন্যদিকে, শুল্কের হুমকি! নয়াদিল্লির উপরে চাপ সৃষ্টির মার্কিন প্রেসিডেন্টের এই কৌশল অতি পরিচিত। সেই একই ছকে এবারও হাঁটতে দেখা গেল ট্রাম্পকে। হোয়াইট হাউসের তরফে একটি অডিও প্রকাশ করা হয়েছে। সেটি এয়ারফোর্স ওয়ানে যাত্রাকালে সাংবাদিকদের সঙ্গে ট্রাম্পের কথোপকথনের। এই আলোচনায় রাশিয়া থেকে ভারতের তেল কেনার প্রসঙ্গ ওঠে। সে সময় মার্কিন প্রেসিডেন্টকে বলতে শোনা যায়, ‘আসলে ওরা আমাকে খুশি করতে চেয়েছিল। প্রধানমন্ত্রী মোদি খুব ভালো মানুষ। উনি দারুণ মানুষ। উনিও জানতেন, আমি খুশি নই। আমাকে খুশি রাখা জরুরি ছিল। ওরা (ভারত রাশিয়ার সাথে) বাণিজ্য  করছে। আমরা ওদের উপর খুব তাড়াতাড়ি আরও শুল্ক চাপাতে পারি।’ 

Advertisement

গত ডিসেম্বরের মাঝামাঝি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এই প্রসঙ্গে সরকারি বিবৃতিতে বলা হয়েছিল, ভারত-মার্কিন সহযোগিতার অগ্রগতি খতিয়ে দেখেছেন দুই নেতা। বাণিজ্য, প্রযুক্তি, জ্বালানি, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহ বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে সহায়তা বৃদ্ধির সামগ্রিক পরিসর নিয়ে আলোচনা হয়েছে তাঁদের মধ্যে। ফলে অনেকের ধারণা ছিল, দু’জনের এই আলোচনার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কের শৈত্য কাটবে। কিন্তু হোয়াইট হাউজের এই অডিও বুঝিয়ে দিল ট্রাম্প আছেন ট্রাম্পেই।

Advertisement
সম্পর্কিত সংবাদ