Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬

‘জাপান ও আমেরিকাতেও ঘটে’, মন্তব্য বিহারের মন্ত্রীর

জামুই থেকে সমস্তিপুর। বিহারে পরপর নারী নিগ্রহের ঘটনায় ঘিরে তোলপাড় গোটা দেশ। এরইমধ্যে এবিষয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন রাজ্যের মন্ত্রী অশোক চৌধুরী।

‘জাপান ও আমেরিকাতেও ঘটে’, মন্তব্য বিহারের মন্ত্রীর
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পাটনা: জামুই থেকে সমস্তিপুর। বিহারে পরপর নারী নিগ্রহের ঘটনায় ঘিরে তোলপাড় গোটা দেশ। এরইমধ্যে এবিষয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন রাজ্যের মন্ত্রী অশোক চৌধুরী। এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এই ধরনের ঘটনা জাপান, আমেরিকাতেও ঘটে। আমেরিকা আমাদের থেকে উন্নত। তা সত্ত্বেও হয়। বিহারের জনসংখ্যা ১৪ কোটি। এখানে অশিক্ষিত, অসৎ লোকের অভাব নেই। আইন লঙ্ঘন করে বিহারকে কলঙ্কিত করে তারা।’ মন্ত্রীর এহেন মন্তব্য প্রকাশ্যে আসতেই প্রশাসনের বিরুদ্ধে তোপ দেগেছে বিরোধীরা। কংগ্রেস নেতা শাকিল আহমেদ খানের কটাক্ষ, ‘অপরাধীরা জানে, তারা জেলে গেলেও ঠিক জামিন পেয়ে যাবে। তাই এমন ঘটনা ঘটছে।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ