নয়াদিল্লি, ১৪ নভেম্বর: দীর্ঘ আলোচনার পর শেষ পর্যয়ে ভারত আমেরিকার বাণিজ্য চুক্তি। দুই দেশের মধ্যে এই চুক্তি নিয়ে অধিকাংশ বিষয়েই সমাধান হয়ে গিয়েছে বলে জানান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এখনও কিছু বিষয় নিয়ে চুক্তিটি আটকে রয়েছে। সেই বিষয় নিয়ে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে।
সূত্র মারফত জানা গিয়েছে, আগামী দিনে দুই দেশের শীর্ষ নেতৃত্বের বৈঠকে এই চুক্তির বিষয়ে আলোচনা হতে পারে। আগামী মাসে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ হতে পারে। সেখানেই এই চুক্তির বিষয়ে বৈঠকের সম্ভাবনা রয়েছে।
এখনও চুক্তিতে সই হয়নি। ওই বৈঠকের আগেই দুই দেশের প্রতিনিধিরা চুক্তির প্রথম ধাপ চূড়ান্ত করে নিতে চাইছে। শেষ কয়েকটি বিষয় নিয়ে দুই দেশ সমঝোতায় চলে আসলে বহু প্রতীক্ষিত এই বাণিজ্য চুক্তি ঘোষণা হতে পারে।



