Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ইস্ট জোন সফট বল চ্যাম্পিয়নশিপে জয়ী ওড়িশা

ইস্ট জোন সফট বল চ্যাম্পিয়নশিপে জয়ী ওড়িশা
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তুফানগঞ্জ: তুফানগঞ্জে আয়োজিত ১৪তম ইস্ট জোন সফট বল চ্যাম্পিয়নশিপের সমাপ্তি হল রবিবার। তুফানগঞ্জ কলেজের মাঠে এবারে প্রতিযোগিতার আসর বসে। জাতীয় স্তরের এই খেলায় সাতটি রাজ্যের মহিলা ও পুরুষ বিভাগের ১৪টি দল অংশ নেয়। পুরুষ বিভাগে ফাইনালে ওড়িশা মণিপুরকে ১৬-২ পয়েন্টে হারিয়ে জয়ী হয়। অন্যদিকে, মহিলা বিভাগেও ওড়িশা মণিপুরকে ১৪-৩ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। সংগঠনের রাজ্য যুগ্ম সম্পাদক সুজিত দাস বলেন, জাতীয় স্তরের এই খেলা থেকে খেলোয়াড়রা আন্তর্জাতিক স্তরে খেলার সুযোগ পাবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ