Bartaman Logo
৯ জুন, ২০২৬

ভারতের ভুল ম্যাপ প্রকাশ, ক্ষমা চাইল ইজরায়েলি সেনা

শুধু ইজরায়েল নয়, গোটা বিশ্বের জন্যই ভয়ঙ্কর ইরান। সমাজ মাধ্যমে এই বার্তা দিয়ে ইরানের মিসাইলের রেঞ্জ সংক্রান্ত একটি ম্যাপ পোস্ট করেছিল ইজরায়লের সেনা।

ভারতের ভুল ম্যাপ প্রকাশ, ক্ষমা চাইল ইজরায়েলি সেনা
  • ১৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: শুধু ইজরায়েল নয়, গোটা বিশ্বের জন্যই ভয়ঙ্কর ইরান। সমাজ মাধ্যমে এই বার্তা দিয়ে ইরানের মিসাইলের রেঞ্জ সংক্রান্ত একটি ম্যাপ পোস্ট করেছিল ইজরায়লের সেনা। এক্স হ্যান্ডেলে পোস্ট করা ওই ম্যাপ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। পোস্ট করা ওই ছবিতে দেখা যাচ্ছে, জম্মু-কাশ্মীরকে দেখানো হয়েছে পাকিস্তানের অংশ হিসাবে। পাশাপাশি নেপালের অংশ হিসাবে দেখানো হয়েছে সিকিম ও উত্তর-পূর্ব ভারতের বড় অংশকে। ইজরায়েলি সেনার এই ছবি পোস্ট করবার পরই তীব্র প্রতিক্রিয়া শুরু হয় সমাজমাধ্যমে। এক্স হ্যান্ডেলে একের পর এক পোস্ট করেন ভারতীয়রা। তাঁরা লেখেন, ‘জম্মু-কাশ্মীর ও উত্তর পূর্বাঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ। সেভাবেই দেখানো উচিত।’ এরপরেই সমাজমাধ্যমে অনিচ্ছাকৃত ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নেয় আইডিএফ। এক্স হ্যান্ডেলে তারা লেখে, ‘ম্যাপটিতে ঠিকভাবে সীমান্ত চিহ্নিত করা নেই। এতে কেউ আঘাত পেলে আমরা ক্ষমাপ্রার্থী।’ ইজরায়েলের এই ম্যাপে ভারত ছাড়াও রাশিয়া, চিন, সুদান সহ ১৫টি দেশ ইরানের মিসাইলের আওতায় রয়েছে বলে দেখানো হয়েছে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ