Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সোমবার রায় জানাবে সুপ্রিম কোর্ট, ক্রমশ সরছে আশঙ্কার কালো মেঘ, ডিসেম্বরে শুরু হতে পারে আইএসএল

জট কাটছে আইএসএলে। সবকিছু ঠিকঠাক থাকলে দেশের শীর্ষ লিগ শুরু হবে আগামী ডিসেম্বরে। শুধু তাই নয়, আইএসএলের আগে সুপার কাপ আয়োজনের সম্ভাবনাও প্রবল।

সোমবার রায় জানাবে সুপ্রিম কোর্ট, ক্রমশ সরছে আশঙ্কার কালো মেঘ, ডিসেম্বরে শুরু হতে পারে আইএসএল
  • ২৯ আগস্ট, ২০২৫ ১৫:০৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জট কাটছে আইএসএলে। সবকিছু ঠিকঠাক থাকলে দেশের শীর্ষ লিগ শুরু হবে আগামী ডিসেম্বরে। শুধু তাই নয়, আইএসএলের আগে সুপার কাপ আয়োজনের সম্ভাবনাও প্রবল। উল্লেখ্য, মরশুমের শুরু থেকেই ভারতীয় ফুটবল নিয়ে ডামাডোল তুঙ্গে। বল গড়িয়েছে দেশের সর্বোচ্চ আদালতে। একইসঙ্গে ফেডারশনের নির্বাচন ও নতুন সবিধান লাগু হওয়া নিয়েও তীব্র জটিলতা। আগামী সোমবার এই মামলার রায় দিতে পারে সুপ্রিম আদালত। উল্লেখ্য, ফেডারেশন বনাম এফএসডিএল কাজিয়ায় অন্ধকারে ভারতীয় ফুটবল। বেঙ্গালুরু এফসি, চেন্নাইয়ান, ওড়িশা এফসি’র মতো ফ্র্যাঞ্চাইজি দল গঠনই শুরু করেনি। শুধু তাই নয়, নোটিশ দিয়ে কোচ-ফুটবলারদের বেতনও বন্ধ রেখেছে তারা। আইএসএল চালু না হলে বেশ কয়েকটি ফ্যাঞ্চাইজি  তুলে নেওয়ার মতো চরম পদক্ষেপ নিতে পারে। তা নেহাৎ কথার কথা নয়। ঐতিহ্যশালী ডুরান্ড কাপেও  অংশ নেয়নি মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাইয়ান, হায়দরাবাদের মতো বেশ কয়েকটি  ফ্র্যাঞ্চাইজি দল। ফলে চরম উৎকণ্ঠায় অসংখ্য ফুটবলার। পাশাপাশি ফিফার কড়া চিঠি নিয়েও আশঙ্কা থাকছে। ৩০ অক্টোবরের মধ্যে নির্বাচন সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ফুটবল চালানোর ক্ষেত্রে কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বরদাস্ত করে না ফিফা। পান থেকে চুন খসলে নির্বাচন হতেই পারে।

Advertisement

ফেডারেশন ও এফএসডিএলের চুক্তি শেষ হচ্ছে ডিসেম্বরে। নতুন মাস্টার রাইটস এখনও সই হয়নি। ফলে বেঁকে বসেছে আইএসএলের আয়োজকরা। এমন পরিস্থিতিতে এদিন সুপ্রিম কোর্টের দিকে নজর ছিল ফুটবল মহলের। জানা গিয়েছে, ফেডারেশনের প্রাপ্য ১২.৫ কোটি টাকা দ্রুত মিটিয়ে দেবে এফএসডিএল। এমনকী যাবতীয় রাইটস ফিরিয়ে দিতে রাজি তারা। চাইলে নতুন দরপত্র বাজারে ছাড়তে পারে ফেডারেশন। সেক্ষেত্রে ভারতীয় ফুটবলের মালিকানা থাকবে অন্য সংস্থার হাতে। সূত্রের খবর, জিন্দাল গোষ্ঠীও ভারতীয় ফুটবলে টাকা ঢালতে উৎসাহী। অন্তত ১৮টি দলকে নিয়ে শীর্ষ লিগ চালাতে পরিকল্পনার ব্লু প্রিন্ট সাজাচ্ছে তারা। কীভাবে ফুটবল দল চালিয়ে লাভের মুখ দেখা যায় তার প্রাথমিক রূপরেখাও তৈরি। তবে আইএসএল রিলায়েন্স গোষ্ঠীর ব্রেন চাইল্ড। অভিজ্ঞমহলের ধারণা, কোনওভাবেই বন্ধ হবে না আইএসএল। তবে কোনওভাবেই কল্যাণ চৌবের সঙ্গে কাঁধ মেলাতে নারাজ তারা। বরং নিঃশব্দে জল মাপছে এফএসডিএল। ফেডারেশনের নির্বাচনের পর নতুন কমিটি গঠিত হলে এফএসডিএলের সোনায় সোহাগা। নতুন কমিটির সঙ্গে এক টেবিলে আলোচনায় বসার ক্ষেত্রে কোনও আপত্তি নেই। এর আগে ফেডারেশনের ব্যাটন ছিল প্রফুল পটেলের হাতে। তিনি আবার আম্বানি পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ। দিল্লির ফুটবল হাউসে কান পাতলে শোনা যাচ্ছে প্রফুল ক্ষমতায় ফিরলে অবাক হওয়ার থাকবে না। নিজের শহরেও জায়গা হারাচ্ছেন কল্যাণ। ফুটবলের মক্কার ভোটব্যাঙ্ক প্রফুলের পকেটে।

Advertisement
সম্পর্কিত সংবাদ