Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

৪ জেলায় মিড ডে মিলে ইসকনের বরাত বাতিল

চার জেলায় ইসকনের মাধ্যমে স্কুলের মিড ডে মিল বিতরণের জন্য যে নির্দেশিকা দেওয়া হয়েছিল, তা বাতিল করল রাজ্য সরকার।

৪ জেলায় মিড ডে মিলে ইসকনের বরাত বাতিল
  • ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চার জেলায় ইসকনের মাধ্যমে স্কুলের মিড ডে মিল বিতরণের জন্য যে নির্দেশিকা দেওয়া হয়েছিল, তা বাতিল করল রাজ্য সরকার। ইসকনের অধীন সংস্থা অক্ষয়পাত্র ফাউন্ডেশনের মাধ্যমে হাওড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়া জেলার বিভিন্ন স্কুলে মিড ডে মিল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছিল। সরকারি ঘোষণার পর যথারীতি হয়েছিল অর্ডারও। কিন্তু মিড ডে মিলের রাজ্য প্রকল্প অধিকর্তা পারমিতা রায়ের ১১ সেপ্টেম্বর সই করা যে অর্ডার জেলাগুলিতে পৌঁছেছে, তাতে ২১ আগস্ট জারি করা এ সংক্রান্ত অর্ডার বাতিল বলে জানানো হয়েছে। 

Advertisement

এক আধিকারিক জানিয়েছেন, সরকারি নির্দেশেই মিড ডে মিল ডিরেক্টরেটের তরফে অর্ডারটি বাতিল করা হয়েছে। তবে কলকাতার স্কুলে অন্নামৃত ফাউন্ডেশনের মাধ্যমে মিড ডে মিল বিতরণ চলবে। তাদের অধীনে স্কুলের সংখ্যাও বাড়বে। অক্ষয়পাত্র ফাউন্ডেশনকে বাদ দেওয়ার কোনো কারণ সরকারিভাবে জানানো হয়নি। মনে করা হচ্ছে, অন্নামৃত ফাউন্ডেশনকে দায়িত্ব দেওয়া নিয়ে দায়ের হওয়া মামলায় হাইকোর্টে ইসকন যেভাবে তাদের সঙ্গে সম্পর্ক অস্বীকার করেছে, সেটা অন্যতম কারণ হতে পারে। ভবিষ্যতে যদি অক্ষয়পাত্র ফাউন্ডেশন সংক্রান্ত অর্ডার নিয়েও আইনি জটিলতা হয় এবং ইসকন হাত তুলে নেয়, সেক্ষেত্রে আদালতে সরকার বিপাকে পড়তে পারে। প্রসঙ্গত, অক্ষয়পাত্র ফাউন্ডেশনের কাজ নিয়েও বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে। তাই ডিম বিতর্কের পর আর কোনো বিতর্কে জড়াতে চাইছে না সরকার। 

Advertisement
সম্পর্কিত সংবাদ