নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: উৎসবের মরশুম ঘনিয়ে আসতেই মায়াপুরে তীর্থযাত্রীদের ঢল নামছে। এই সুযোগকে কাজে লাগিয়ে অনলাইন রুম বুকিংয়ের নামে সক্রিয় হয়েছে প্রতারণা চক্র। ভুয়ো ওয়েবসাইট ও হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে ইতিমধ্যেই দেশ-বিদেশের বহু ভক্ত ও পর্যটক আর্থিকভাবে প্রতারিত হয়েছেন। এই ঘটনা সামনে আসতেই ইসকন মায়াপুর থানায় এফআইআর দায়ের করেছে। তদন্তে নেমেছে সাইবার অপরাধ দমন শাখা। ইসকন সূত্রে জানা গিয়েছে, প্রতারকরা প্রভুপাদ ভিলেজ, ইসোদ্যান, গাদা ভবন, কঞ্চ ভবন ও গীতা ভবনের নামে রুম দেওয়ার ভুয়ো দাবি করছে। কর্তৃপক্ষ একটি ওয়েবসাইট: www.prabhupadvillage.com-সহ একাধিক ভুয়ো পোর্টাল চিহ্নিত করেছে।



