Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আধার জালিয়াতি ঠেকাতে সাহায্য করবে আইএসআই

আধার নম্বর ব্যবহার করে জালিয়াতি আটকাতে এবার সাহায্য করবে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই)। বুধবার আধারের নিয়ন্ত্রক সরকারি সংস্থা ‌ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়ার (ইউআইডিএআই) সঙ্গে আইএসআইয়ের এই ব্যাপারে একটি চুক্তি হয়েছে।

আধার জালিয়াতি ঠেকাতে  সাহায্য করবে আইএসআই
  • ১৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আধার নম্বর ব্যবহার করে জালিয়াতি আটকাতে এবার সাহায্য করবে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই)। বুধবার আধারের নিয়ন্ত্রক সরকারি সংস্থা ‌ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়ার (ইউআইডিএআই) সঙ্গে আইএসআইয়ের এই ব্যাপারে একটি চুক্তি হয়েছে। চুক্তিটি পাঁচবছর কার্যকর থাকবে। আইএসআই জানিয়েছে, আধারের ব্যবহার, নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করতে দুই সংস্থা একযোগে কাজ করবে। এজন্য অত্যাধুনিক ডেটা প্রযুক্তি ব্যবহার করা হবে। আধার নিয়ে জালিয়াতি, অপব্যবহার প্রভৃতি চিহ্নিত করে তা আটকানোই চুক্তির মূল উদ্দেশ্য। আধারের বায়োমেট্রিক যাচাই প্রক্রিয়া আরও উন্নত করা হবে এই চুক্তির মাধ্যমে। উন্নত, নিরাপদ ও নাগরিক কেন্দ্রিক ব্যবস্থা আরও নিখুঁত করাই এর লক্ষ্য। জানিয়েছেন ইউআইডিএআইয়ের চিফ এগজিকিউটিভ অফিসার ভুবনেশ কুমার। বেঙ্গালুরুতে আইএসআইয়ের  প্রধান অধ্যাপক বি এস দয়াসাগর এবং ইউআইডিএআইয়ের ডেপুটি ডিরেক্টর জেনারেল তনুশ্রী দেববর্মা চুক্তিতে সই করেন। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রকের অতিরিক্ত সচিব পূজা সিং মণ্ডল। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ