Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

হড়পা বানে তছনছ গ্র্যান্ড ক্যানিয়ন, নিখোঁজ একাধিক মানুষ

নেপালের ভয়াবহ হড়পা বানের স্মৃতি এখনও তাজা। কয়েক মুহূর্তে একটা জনজীবন তছনছ করে দিয়েছে এই বিপর্যয়। এবার সেই স্মৃতি না মুছতেই ফের হড়পা বানের কবলে যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নে।

হড়পা বানে তছনছ গ্র্যান্ড ক্যানিয়ন, নিখোঁজ একাধিক মানুষ
  • ৩১ আগস্ট, ২০২৬ ০৮:৪৯
Prefer us on Google

অ্যারিজোনা, ৩১ আগস্ট: নেপালের ভয়াবহ হড়পা বানের স্মৃতি  এখনও তাজা। কয়েক মুহূর্তে একটা জনজীবন তছনছ করে দিয়েছে এই বিপর্যয়। এবার সেই স্মৃতি না মুছতেই ফের হড়পা বানের কবলে যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন। স্থানীয় সময় শনিবার দুপুর ২টো ৩০ নাগাদ আচমকা হড়পা বানে মুহূর্তের মধ্যে বদলে গেল ক্যানিয়নের একাংশের চেহারা। প্রবল জলের স্রোতের সঙ্গে ভেসে গেল বিশাল পাথর, সেতু ও গুরুত্বপূর্ণ পথ। ভয়াবহ এই ঘটনায় ২০ জনেরও বেশি মানুষ নিখোঁজ বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় অবস্থিত গ্র্যান্ড ক্যানিয়ন জাতীয় উদ্যানের ব্রাইট অ্যাঞ্জেল গিরিখাত এবং ফ্যান্টম র‍্যাঞ্চ এলাকায় এই হড়পা বান নেমে আসে। জাতীয় উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবল স্রোতে ব্রাইট অ্যাঞ্জেল খালের উপর থাকা একাধিক ব্রিজ ভেসে গিয়েছে। জলের তোড়ে বিশাল পাথর, ধাতব কাঠামো এবং অন্যান্য ধ্বংসাবশেষ কলোরাডো নদীতে গিয়ে পড়েছে। শুধু তাই নয়, বন্যার জেরে এলাকার ভূপ্রকৃতিতেও বড় ধরনের পরিবর্তন হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং ক্ষতিগ্রস্ত এলাকায় থাকা মানুষদের নিরাপদে সরিয়ে আনতে অ্যারিজোনা কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। ওই এলাকায় থাকা কোনও পর্বতারোহী বা পর্যটক এবং নিখোঁজ ব্যক্তিদের সম্পর্কে তথ্য থাকলে প্রশাসনকে জানানোর জন্য সাধারণ মানুষের কাছেও আবেদন জানানো হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, মাত্র ৩০ মিনিটের মধ্যে এলাকায় প্রায় এক ইঞ্চি বৃষ্টি হয়। গ্র্যান্ড ক্যানিয়নের পাথুরে ও খাড়া ভূপ্রকৃতির কারণে সেই বৃষ্টির জল মাটিতে শোষিত হওয়ার সুযোগ না পেয়েই দ্রুত নিচের দিকে নেমে আসে। অল্প সময়ের মধ্যেই সেই জল ভয়ংকর স্রোতে পরিণত হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার বিকেলে বৃষ্টি শুরু হওয়ার পর হঠাৎ জলস্তর বাড়তে দেখা যায়। তখন সেখানে প্রায় ৫০ জনের বেশি পর্যটক ছিলেন। কিছুক্ষণের মধ্যেই স্রোতের সঙ্গে বিভিন্ন ধরনের ধ্বংসাবশেষ ভেসে আসতে শুরু করে। পরে পরিস্থিতির বিবেচনা করে  ওই দলটিকে হেলিকপ্টারে করে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়। রবিবার সকাল পর্যন্ত উদ্ধারকারীরা ৬২ জনকে হেলিকপ্টারে করে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছে। এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি এবং আহত হওয়ারও খবর নেই। তবে ২০ জনেরও বেশি মানুষ নিখোঁজ থাকার আশঙ্কায় উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ