Bartaman Logo
৩০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

তোলাবাজি: সাসপেন্ড কলকাতা পুলিশের সার্জেন্ট ও কনস্টেবল

ভাঙড়ের ঘটকপুকুরে পণ্যবাহী গাড়ি থেকে টাকা তোলার অভিযোগ উঠল কলকাতা পুলিশের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীর দপ্তরে এই সংক্রান্ত অভিযোগ জানান এক পণ্যবাহী গাড়ির চালক।

তোলাবাজি: সাসপেন্ড কলকাতা পুলিশের সার্জেন্ট ও কনস্টেবল
  • ৩০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভাঙড়ের ঘটকপুকুরে পণ্যবাহী গাড়ি থেকে টাকা তোলার অভিযোগ উঠল কলকাতা পুলিশের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীর দপ্তরে এই সংক্রান্ত অভিযোগ জানান এক পণ্যবাহী গাড়ির চালক। অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে লালবাজার। তারপর সাসপেন্ড করা হয় কলকাতা পুলিসের এক সার্জেন্ট সহ দু’জনকে। দায়িত্ব থেকে বসিয়ে দেওয়া হয় এক সিভিককে।

Advertisement

সূত্রের খবর, নবান্নের উচ্চ মহল থেকে কলকাতা পুলিশের কাছে অভিযোগ যায়। ভাঙড়ের ঘটকপুকুর চৌমাথায় পণ্যবাহী গাড়ি থেকে জোর করে টাকা আদায় করা হচ্ছে বলে খবর আসে। অভিযোগের পর তদন্ত শুরু হয়। তাতে ভাঙড় ট্রাফিক পুলিস গার্ডের তিন কর্মীর নাম উঠে আসে। চিহ্নিত হয়, সার্জেন্ট নুরুল ইসলাম মোল্লা, কনস্টেবল শিবনন্দ ঠাকুর, সিভিক আলি হাসান মোল্লা। তারা নিয়মিত পণ্যবাহী গাড়ি থেকে টাকা আদায় করছিল বলে অভিযোগ। এরপর দুই পুলিসকর্মীকে সাসপেন্ড করে লালবাজার। আর সিভিককে ‘ডিমবিলাইজ’ করে। অভিযুক্ত দুই পুলিশকর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ