Bartaman Logo
৩০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ফ্ল্যাটের অন্দরমহল আমূল সংস্কারের চেষ্টা ভবানীপুরে, তদন্তে নেমে তথ্য পেল পুলিশ

ভবানীপুরে উত্তম কুমারের মামার বাড়ির একাংশ দখল করে থাকা দুবে পরিবার অবৈধভাবে ফ্ল্যাট সংস্কার করছিল বলে অভিযোগ। তার প্রতিবাদ করায় উত্তম কুমারের আত্মীয়া তথা নামী সংগীতশিল্পী বিষ্ণুপ্রিয়া দেবীকে হেনস্তা ও গালিগালাজ করে ওই পরিবার।

ফ্ল্যাটের অন্দরমহল আমূল সংস্কারের চেষ্টা ভবানীপুরে, তদন্তে নেমে তথ্য পেল পুলিশ
  • ৩০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভবানীপুরে উত্তম কুমারের মামার বাড়ির একাংশ দখল করে থাকা দুবে পরিবার অবৈধভাবে ফ্ল্যাট সংস্কার করছিল বলে অভিযোগ। তার প্রতিবাদ করায় উত্তম কুমারের আত্মীয়া তথা নামী সংগীতশিল্পী বিষ্ণুপ্রিয়া দেবীকে হেনস্তা ও গালিগালাজ করে ওই পরিবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালিকপক্ষ ও পুর কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ওই ফ্ল্যাটের কাঠামো পরিবর্তন করা যাবে না বলে পুরসভা নোটিস দিলেও তারা গোপনে সেসব করছিল। বিষ্ণুপ্রিয়া দেবীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে গেলে কর্তব্যরত পুলিশ কর্মীদের মারধর করে ঘরে ঢুকিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় ওই পরিবারের এক মহিলা সহ চারজনকে গ্রেপ্তার করেছে ভবানীপুর থানা।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুপ্রিয়া দেবীর বাবার সঙ্গে ন’বছর আগে চুক্তি হয় দুবে পরিবারের। কথা ছিল, নয় মাস পর চুক্তি চূড়ান্ত হবে। তখন তাঁরা ওই ফ্ল্যাট উঠবেন। কিন্তু দুবে পরিবার জানায়, তারা যেখানে বসবাস করছে, সেখানে কিছু সমস্যা রয়েছে, তাই নতুন ফ্ল্যাটে তাঁদের উঠতে দিলে ভালো হয়। সেইমত বিষ্ণুপ্রিয়া দেবীর বাবা তাঁদের থাকতে দেন। এরপর ফ্ল্যাটের দখল নেওয়ার পর ওই পরিবার অবৈধভাবে সংস্কারের কাজ শুরু করে বলে অভিযোগ। যা নিয়ে অসন্তুষ্ট ছিলেন সংগীতশিল্পীর বাবা। তিনি চুক্তি চূড়ান্ত করার আগে মেয়েকে বলেছিলেন, বিষয়টি দ্বিতীয়বার ভেবে দেখতে। রাজ্যে পালাবদলের পর পুরসভার স্টপ ওয়ার্কের নোটিস অগ্রাহ্য করে ফ্ল্যাটের অন্দরমহলের কাঠামো বদলের কাজ শুরু করে তারা। এমনকি, তারা ফ্ল্যাটে জানালা বসাতে চাইলে প্রতিবাদ করেন সংগীতশিল্পী। তখন বিষ্ণুপ্রিয়াদেবীর সঙ্গে দুর্ব্যবহার ও অশালীন আচরণ করে ওই পরিবার। এরপরই বিষ্ণুপ্রিয়াদেবী ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ