Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

৩৩ বছর জমি লিজ বাবদ ডাকবিভাগের কাছে এক কোটি ১০ লক্ষ দাবি ইস্কোর

ডাক বিভাগের পরিষেবা নিয়ে সাধারণ মানুষের মনে বিস্তর ক্ষোভ রয়েছে। কখনও লিঙ্ক থাকে না। কখনও আবার অন্য সমস্যার সম্মুখীন হতে হয়।

৩৩ বছর জমি লিজ বাবদ ডাকবিভাগের কাছে এক কোটি ১০ লক্ষ দাবি ইস্কোর
  • ৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ডাক বিভাগের পরিষেবা নিয়ে সাধারণ মানুষের মনে বিস্তর ক্ষোভ রয়েছে। কখনও লিঙ্ক থাকে না। কখনও আবার অন্য সমস্যার সম্মুখীন হতে হয়। বার্নপুর শহরের বেশিরভাগ জমির মালিকানা ইস্কোর। ইস্কোর কোয়ার্টার বা জমিতেই বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান রয়েছে। একইভাবে বার্নপুরের বড় পোস্ট অফিস বা মুখ্য ডাকঘরটি রয়েছে ইস্কোর জমিতে। যদিও বিল্ডিং তৈরি করেছে ডাক বিভাগ। ১৯৮৭সাল থেকে ২০২০ পর্যন্ত ৩৩বছরের লিজ বাবদ এক টাকা ইস্কোকে দিতে হয়েছিল ডাক বিভাগকে। এবার সেই লিজ রিন্যুয়াল করতে ডাক বিভাগকে চিঠি দিয়েছে ইস্কো। সেখানে ২০২০ সাল থেকে ২০৫৩ সাল পর্যন্ত ৩৩ বছরের জন্য জমিটির লিজ বাবদ ১কোটি ১০লক্ষ ৫৭ হাজার ৩৭৫ টাকা দাবি করা হয়েছে। যা নিয়ে শোরগোল পড়েছে। এই বিপুল অঙ্ক মিটিয়ে ডাক বিভাগ পোস্ট অফিসটি রাখবে নাকি পাততাড়ি গুটিয়ে নেবে তা নিয়ে বহু গ্রাহকের মনেই উদ্বেগ ছড়িয়েছে। মঙ্গলবার এনিয়ে সাংবাদিক সম্মেলন করে সরব হন স্থানীয় কাউন্সিলার অশোক রুদ্র। তিনি বলেন, শুধু পোস্ট অফিস নয়, ব্যাঙ্ক, পেট্রল পাম্প এমনকী ব্যবসায়ীদের কাছ থেকে লিজ বাবদ আগের থেকে বহুগুণ বেশি টাকা দাবি করছে ইস্কো। এতে মার্কেটে অস্তিরতা সৃষ্টি হয়েছে। প্রথমত, এই বাড়তি টাকা ব্যবসায়ীরা এখানকার ক্রেতাদের কাছ থেকেই তুলবেন। এই অজুহাতে অনেকেই কর্মচারী কমাচ্ছে। তার উপর পোস্ট অফিস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিলে বিপাকে পড়বে সাধারণ মানুষ। আসানসোল পোস্টাল ডিভিশনের এক আধিকারিক বলেন, দু’টি কেন্দ্রীয় মন্ত্রক ও তাদের আধিকারিকরা এনিয়ে পর্যালোচনা করছেন। গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। ইস্কোর জনসংযোগ আধিকারিক ভাস্কর কুমার বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।-নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ