Bartaman Logo
৪ আগস্ট, ২০২৬

বিদ্রোহী তৃণমূল সাংসদের সঙ্গে আজ বৈঠক শুভেন্দুর?

বঙ্গ বিজয় সম্পূর্ণ। ‘প্রথা’ মতো তাই বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের সম্ভাবনাও ক্ষীণ।

বিদ্রোহী তৃণমূল সাংসদের সঙ্গে আজ বৈঠক শুভেন্দুর?
  • ৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বঙ্গ বিজয় সম্পূর্ণ। ‘প্রথা’ মতো তাই বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের সম্ভাবনাও ক্ষীণ। এনসিপিআই ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চাইছেন বঙ্গ বিজেপি সাংসদদের একটি বড়ো অংশ। যদিও সংসদের চলতি বাদল অধিবেশনে সম্ভবত এবার আর প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলার বিজেপি এমপিদের কোনো বৈঠক হচ্ছে না। তবে আজ, মঙ্গলবার দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বিদ্রোহী তৃণমূলি সাংসদদের একপ্রস্থ বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ বাংলার বিজেপি সাংসদরা এ বিষয়ে একটি স্পষ্ট দিশা চাইছেন দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে। আজ শেষ পর্যন্ত যদি শুভেন্দুবাবুর সঙ্গে এনসিপিআই সাংসদদের বৈঠক হয়, তাহলে সেই বৈঠকে সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া তিনজন এমপিও উপস্থিত থাকতে পারেন। সোমবার রাতে রাজ্যের আবাস যোজনা নিয়ে একটি ভার্চুয়াল বৈঠকেও তাঁরা অংশ নিয়েছেন বলে বিজেপি সূত্রে দাবি করা হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ