বদ্রীনাথে অনিয়ম: রিপোর্ট সিটের
  • ২৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দেহরাদুন: উত্তরাখণ্ডের বদ্রীনাথ মন্দিরে ভক্তদের দান-দক্ষিণা গণনার ক্ষেত্রে ব্যাপক অনিয়ম হয়েছে। এই অভিযোগের তদন্ত রিপোর্ট রাজ্য সরকারের কাছে জমা দিল সিট। রামমন্দিরে অনুদান বিতর্ক সামনে আসার কিছুদিনের মধ্যেই বদ্রীনাথ মন্দির সম্পর্কেও প্রায় একই অভিযোগ ওঠে। তড়িঘড়ি বিষয়টা তদন্ত করে দেখার ব্যবস্থা  করে মন্দির কর্তৃপক্ষ। জুলাই মাসে তিন সদস্যের কমিটি গঠন করে উত্তরাখণ্ড সরকার। গাড়োয়াল বিভাগের কমিশনারকে ওই কমিটির চেয়ারম্যান করা হয়। মঙ্গলবার তিনি জানান, দু’সপ্তাহ আগেই রাজ্য সরকারের কাছে রিপোর্ট জমা দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন মন্দিরের ব্যবস্থাপনা খতিয়ে দেখে ভবিষ্যতে বদ্রীনাথ মন্দিরে কী ধরনের পদক্ষেপ করা যেতে পারে, সে বিষয়ে সুপারিশ করা হয়েছে। রিপোর্টে দান-দক্ষিণা গণনার জন্য কাচের দেওয়াল দিয়ে ঘেরা বিশেষ ঘর তৈরির কথা বলা হয়েছে। এর ফলে বাইরে থেকেই গণনার সম্পূর্ণ প্রক্রিয়া দেখা সম্ভব হবে। এ ছাড়া দ্রুত নোট গণনা ও বাছাই এবং জাল নোট শনাক্ত করতে বিশেষ যন্ত্র ব্যবহারের সুপারিশ করা হয়েছে। 

Advertisement