Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

হরমুজ বন্ধ করলে প্রতিদিন ৫০ কোটি ডলার ক্ষতি ইরানেরই, হুঁশিয়ারি ট্রাম্পের

ফের ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের। ইরানের বন্দরগুলোতে  নৌ অবরোধের জবাবে হরমুজ প্রণালীতে এখনও নিজেদের নিয়ন্ত্রণ বজায় রেখেছে ইরান।

হরমুজ বন্ধ করলে  প্রতিদিন ৫০ কোটি ডলার ক্ষতি ইরানেরই, হুঁশিয়ারি ট্রাম্পের
  • ২০ এপ্রিল, ২০২৬ ১৫:০৪
Prefer us on Google

ওয়াশিংটন, ১৯ এপ্রিল: ফের ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের। ইরানের বন্দরগুলোতে  নৌ অবরোধের জবাবে হরমুজ প্রণালীতে এখনও নিজেদের নিয়ন্ত্রণ বজায় রেখেছে ইরান। সেই জন্যই আবার বেঁকে বসলেন মার্কিন প্রেসিডেন্ট। রবিবার ট্রাম্প বলেন, ইরান যদি খুবই ন্যায্য এবং যুক্তিসঙ্গত প্রস্তাবে সম্মত না হয়, তাহলে আমার আর ‘ভদ্রলোক হওয়া যাবেনা’।  তিনি একপ্রকার ইরানকে ইঙ্গিত দেন, প্রয়োজনে তাদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

Advertisement

 আগামীকাল পাকিস্তানে মার্কিন ও ইরানি কর্মকর্তাদের আবারও বৈঠক করার কথা রয়েছে। তার আগেই আবার ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে জানান, ইরান গতকাল হরমুজ প্রণালীতে গুলি চালানোর সিদ্ধান্ত নিয়েছে  যা আমাদের যুদ্ধবিরতি চুক্তিকে সম্পূর্ণ লঙ্ঘন করছে! এর মধ্যে অনেকগুলো গুলি একটি ফরাসি জাহাজ এবং যুক্তরাজ্যের একটি মালবাহী জাহাজকে লক্ষ্য করে চালানো হয়েছিল। এটা ঠিক হয়নি, তাই না? আমার প্রতিনিধিরা ইসলামাবাদে যাচ্ছেন আলোচনার জন্য তাঁরা আগামীকাল সন্ধ্যায় সেখানে পৌঁছাবেন।  

ইরান সম্প্রতি ঘোষণা করেছে যে তারা প্রণালীটি বন্ধ করে দিচ্ছে, যা বেশ অদ্ভুত, তারা না জেনেই আমাদের সাহায্য করছে, এবং এই পথ বন্ধ থাকায় তাদেরই ক্ষতি হচ্ছে, প্রতিদিন ৫০ কোটি ডলার! যুক্তরাষ্ট্রের কোনো ক্ষতিই হচ্ছে না। 

সলামাবাদে যাচ্ছেন -  চুক্তিকে -ন তান্দেআমরা একটি অত্যন্ত ন্যায্য ও যুক্তিসঙ্গত প্রস্তাব দিচ্ছি, এবং আমি আশা করি তারা তা গ্রহণ করবে, কারণ যদি তারা তা না করে, তবে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র এবং প্রতিটি সেতু ধ্বংস করে দেবে। আর কোনো ভদ্রতা নয়! তাদের পতন হবে দ্রুত, সহজভাবে এবং যদি তারা এই চুক্তি গ্রহণ না করে, তবে যা করা দরকার তা করতে পারাটা আমার জন্য সম্মানের হবে, যা গত ৪৭ বছর ধরে অন্যান্য প্রেসিডেন্টদের ইরানের প্রতি করা উচিত ছিল। ইরানের এই হত্যাযন্ত্রের অবসান ঘটানোর সময় এসেছে!" ট্রাম্প তার নিজের সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ পোস্টে একথা বলেন। 

সম্পর্কিত সংবাদ